Marco Jansen: চলতি আইপিএল-এর সেরা ক্যাচ মার্কো জ্যানসেনের? উচ্ছ্বসিত ক্রিকেট দুনিয়া

Published : Apr 11, 2026, 07:28 PM ISTUpdated : Apr 11, 2026, 07:30 PM IST
Marco Jansen

সংক্ষিপ্ত

Punjab Kings vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। এই ম্যাচে দুই দলেরই দুর্দান্ত ব্যাটিং দেখা গেল। তবে এরই মধ্যে অসাধারণ ক্যাচ নিয়ে নজর কেড়ে নিলেন পাঞ্জাব কিংসের তারকা মার্কো জ্যানসেন (Marco Jansen)।

DID YOU KNOW ?
বিফলে অভিষেকের লড়াই
শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেও সানরাইজার্স হায়দরাবাদকে জেতাতে পারলেন না অভিষেক শর্মা।

Marco Jansen: শনিবার আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs Sunrisers Hyderabad) ম্যাচে অসামান্য ক্যাচ নিয়ে নজর কেড়ে নিলেন মার্কো জ্যানসেন। হায়দরাবাদের ইনিংসের ১৪-তম ওভারের শেষ বলে এই ক্যাচ নেন জ্যানসেন। তিনি আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) বলে বাউন্ডারি লাইনে ঈশান কিষানের (Ishan Kishan) ক্যাচ নেন। আর্শদীপের দেওয়া হাফ-ভলি লং-অন বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ঈশান। বাউন্ডারি লাইন বরাবর ছুটে গিয়ে এক হাতে সহজেই ক্যাচ নেন জ্যানসেন। এই ক্যাচ সহজ ছিল না। কিন্তু সহজেই ক্যাচ নেন তিনি। এই ক্যাচ দেখে সারা মাঠ হতবাক হয়ে যায়। জ্যানসেন দীর্ঘদেহী খেলোয়াড়। একইসঙ্গে তাঁর দৌড়, বলের উপর চোখ রাখা এবং ঠিক সময়ে হাত বাড়িয়ে দেওয়ার জন্যই এই ক্যাচ নেওয়া সম্ভব হয়েছে।

ক্যাচ দেখে বিস্মিত আর্শদীপ

ঈশানকে এই বল করার পর আর্শদীপ ভেবেছিলেন, ওভার-বাউন্ডারি হতে চলেছে। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে ক্যাচ নেন জ্যানসেন। এই ক্যাচ দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না আর্শদীপ। এরপর তিনি বিস্ময়ের ঘোর কাটিয়ে উচ্ছ্বসিত হয়ে সতীর্থর দিকে ছুটে যান। জ্যানসেনও এই ক্যাচ নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন। এর আগে হেইনরিক ক্লাসেনের (Heinrich Klaasen) ক্যাচ ফস্কানোয় হতাশ হয়ে পড়েছিল পাঞ্জাব শিবির। তবে জ্যানসেনের এই ক্যাচ দলের সবার মনোবল বাড়িয়ে দেয়। ক্রিকেটে বলা হয়, ক্যাচই ম্যাচ জেতায়। বিশেষ করে টি-২০ ম্যাচে যে কোনও সময়ই খেলার রং বদলে দিতে পারে ক্যাচ। জ্যানসেনের ক্ষেত্রে ঠিক সেটাই হল। এই ক্যাচের পর তাঁর দল জয় পেল।

 

 

বিশাল টার্গেট তাড়া করে জয় পাঞ্জাবের

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২১৯ রান করে হায়দরাবাদ। এই বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ লিগ টেবলে ২ নম্বরে পাঞ্জাব কিংস।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর চলতি আইপিএল-এ লিগ টেবলে ২ নম্বরে উঠে এল পাঞ্জাব কিংস।
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Sharma: অভিষেকের ঝোড়ো ইনিংস, আইপিএল-এ নতুন নজির সানরাইজার্স হায়দরাবাদের
Vaibhav Sooryavanshi: বিরাটের কাছ থেকে স্বাক্ষরিত টুপি উপহার পেলেন, অভিভূত বৈভব