Vaibhav Sooryavanshi Record: আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে একের পর এক ম্যাচে অসাধারণ ইনিংস খেলে চলেছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর গত বছর থেকেই ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছেন। এবারের আইপিএল-এও চমকপ্রদ ব্যাটিং করছেন বৈভব। তিনি নতুন নজির গড়ছেন।

DID YOU
KNOW
?
বৈভবের নতুন নজির
আইপিএল-এ ফের ঝোড়ো অর্ধশতরান করে নতুন নজির গড়লেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীর।

Vaibhav Sooryavanshi IPL 2026: ১৫ বছর বয়সে দু'বার আইপিএল-এ ১৫ বলে ৫০! বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএল-এ দু'বার ১৫ বা তার কম বলে ৫০ রান করলেন বৈভব সূর্যবংশী। চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ১৫ বলে ৫০ রান করার পর শুক্রবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধেও ১৫ বলে ৫০ রান করেছেন বৈভব। তাঁর আগে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে দু'বার ১৫ বলে ৫০ রান করেন অস্ট্রেলিয়ার (Australia) জেক ফ্রেজার-ম্যাকগার্ক (Jake Fraser-McGurk)। তাঁর নজির স্পর্শ করলেন বৈভব। শুক্রবার গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) আরসিবি-র বিরুদ্ধে রাজস্থানের ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) ছক্কা মেরে ৫০ রান পূরণ করেন বৈভব। তিনি এই ইনিংসে ২৬ বলে ৭৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি।

নিশ্চিত শতরান হাতছাড়া বৈভবের

আরসিবি-র বিরুদ্ধে এই ইনিংসে বৈভব যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে তিনি আর কয়েক বল খেলতে পারলেই শতরান করে ফেলতেন। কিন্তু রাজস্থানের ইনিংসের নবম ওভারের শুরুতেই ক্রুণাল পান্ডিয়ার (Krunal Pandya) বলে বিরাট কোহলিকে (Virat Kohli) ক্যাচ দিয়ে ফিরে যান বৈভব। এই কিশোর ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭ বলে ১০৮ রান যোগ করেন। জুরেল ৪৩ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। বৈভব ও জুরেলের জন্যই ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারের মধ্যেই জয় তুলে নেয় রাজস্থান।

আইপিএল-এ দ্রুততম অর্ধশতরান যশস্বীর

আইপিএল-এ দ্রুততম অর্ধশতরানের রেকর্ড বৈভবের ওপেনিং পার্টনার যশস্বী জয়সোয়ালের (Yashasvi Jaiswal) দখলে। ২০২৩ সালের ১১ মে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ১৩ বলে ৫০ রান করেন যশস্বী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।