MS Dhoni: এবারের আইপিএল-এর পরেই অবসর নিতে পারেন ধোনি, দাবি প্রাক্তন সতীর্থর

Published : Mar 21, 2026, 06:45 PM IST
MS Dhoni

সংক্ষিপ্ত

MS Dhoni: গত কয়েক বছর ধরেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। এবারের আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগে ফের ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার এই জল্পনায় ইন্ধন দিয়েছেন চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) ধোনির প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। তাঁর মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

DID YOU KNOW ?
মেন্টরের ভূমিকায় ধোনি?
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পাশাপাশি মেন্টর হিসেবেও দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে।

IPL 2026: এবারের আইপিএল-এ খেলার পরেই অবসর ঘোষণা করে দেবেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এমনই দাবি করলেন তাঁর প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পা (Robin Uthappa)। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এবার ধোনিকে দলের সঙ্গে খুব বেশি দেখা যাবে না। আইপিএল ২০২৬ হলুদ জার্সিতে ওর শেষ বছর হতে পারে। আমার মনে হচ্ছে ও এ বছর খেলার পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করতে পারে। আমার মনে হয় এবারের আইপিএল-এ ও সাত নম্বরে ব্যাটিং করবে না। আমার মনে হচ্ছে, ও এবার আট নম্বরে ব্যাটিং করতে পারে। ও জানে কেরিয়ারের শেষ দিকে পৌঁছে গিয়েছে। এই কারণেই ও নিজেকে গুটিয়ে নিতে চাইবে। আমার মনে হয় ও ঠিক সেটাই করবে। তারপরেই অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) প্রকৃত দক্ষতা বোঝা যাবে।’

এবারের আইপিএল-এ সব ম্যাচ খেলবেন ধোনি?

এবারের আইপিএল-এ সিএসকে-তে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) থেকে ট্রেডের মাধ্যমে সিএসকে-তে এসেছেন সঞ্জু। তাঁর সব ম্যাচেই খেলার কথা। ফলে ধোনি ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) হিসেবে খেলতে পারেন বলে জল্পনা চলছে। এ প্রসঙ্গে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এটা ক্রিকেট বিষয়ক সিদ্ধান্ত। প্রশাসনিক সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। ক্রিকেট বিষয়ক সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তাঁরাই সিদ্ধান্ত নেবেন ও (ধোনি) ব্যাটার হিসেবে খেলবে না উইকেটকিপার-ব্যাটার বা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে।’

ধোনির বিকল্প সঞ্জু?

অনেকেই বলছেন, ধোনির বিকল্প হিসেবে সঞ্জুকে বেছে নিয়েছে সিএসকে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তবে অবসর নিলেও, ভবিষ্যতে মেন্টর বা অন্য কোনও ভূমিকায় সিএসকে-র সঙ্গে যুক্ত থাকতে পারেন ধোনি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪৪
৪৪ বছর বয়সেও আইপিএল-এ খেলছেন মহেন্দ্র সিং ধোনি।
৪৪ বছর বয়সেও এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
Read more Articles on
click me!

Recommended Stories

Century on T20I Debut: বৈভব সূর্যবংশের কীর্তি এবার মেয়েদের ক্রিকেটে, ১৫ বছরে অভিষেক টি২০তে সেঞ্চুরির নজির
RCB IPL 2026: "একটা মিনিটও নষ্ট করা চলবে না! ১২০% উজাড় করে দিতে হবে" চলে এল 'বিরাট' বার্তা