Pakistan Cricket Board: ক্রিকেটারদের জরিমানা করা হয়নি, দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

Published : Mar 14, 2026, 08:53 PM ISTUpdated : Mar 14, 2026, 09:02 PM IST
pakistan cricket team

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে ভালো ফল করতে পারেনি পাকিস্তান (Pakistan)। এবারের টি-২০ বিশ্বকাপেও বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। এই পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) ক্রিকেটারদের মোটা অঙ্কের জরিমানা করেছিল। কিন্তু এখন তারা সে কথা অস্বীকার করছে।

DID YOU KNOW ?
পাক ক্রিকেটে দ্বন্দ্ব
টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেট মহলে ডামাডোল প্রকট হয়ে গিয়েছে।

Pakistan Cricket Board: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ব্যর্থতার জন্য ক্রিকেটারদের মোটা অঙ্কের জরিমানা করার কথা অস্বীকার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায় থেকেই ছিটকে যায় পাকিস্তান। এরপর শোনা গিয়েছিল, সব ক্রিকেটারের পাকিস্তানের মুদ্রায় ৫০ লক্ষ টাকা করে (ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ টাকা) করে জরিমানা করা হয়েছে। কিন্তু এবার পিসিবি-র মুখপাত্র আমির মীর দাবি করেছেন, কোনও ক্রিকেটারকেই জরিমানা করা হয়নি। যদিও এই দাবি আদৌ সত্য কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ, নিজেদের মুখরক্ষার জন্য এই দাবি করতে পারে পিসিবি। ক্রীড়াক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য খেলোয়াড়দের জরিমানা করার ঘটনা সাধারণত দেখা যায় না। ফলে সমালোচনার মুখে পড়ে এখন নিজেদের ভাবমূর্তি ফেরানোর চেষ্টার জন্য জরিমানার কথা অস্বীকার করতে পারে পিসিবি।

ক্রিকেটারদের শাস্তি দেওয়ার পক্ষে পিসিবি

আপাতত ক্রিকেটারদের জরিমানা করার কথা অস্বীকার করলেও, ভবিষ্যতে পিসিবি সেই পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মীর। তিনি বলেছেন, ‘কোনও খেলোয়াড়কেই জরিমানা করা হয়নি। তবে হ্যাঁ, বোর্ড এক উপায় বের করার চেষ্টা করছে। কারণ, ক্রিকেটাররা যখন ভালো পারফরম্যান্স দেখান, তখন তাঁদের ইনসেনটিভস দেওয়া হয়। এখন প্রতি বছর পাকিস্তানি মুদ্রায় ছয় থেকে সাত কোটি টাকা করে পান ক্রিকেটাররা। তাঁরা যাতে দলের প্রতি দায়বদ্ধ থাকেন, তা নিশ্চিত করার জন্য খারাপ পারফরম্যান্সের ক্ষেত্রে জরিমানার পরিকল্পনা করা হচ্ছে।’

বাংলাদেশ সফরে পাকিস্তান

টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দল তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে বাংলাদেশ সফরে (Pakistan tour of Bangladesh, 2026) গিয়েছে। এই সফরে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে পাকিস্তান। রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে সলমন আগার (Salman Agha) রান আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান।
এবারের টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায় থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। তারা ফের আইসিসি ইভেন্টে ব্যর্থ হল।
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Super Kings: আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই সমস্যা, আইনি ফাঁসে সিএসকে
KKR New Jersey: নতুন জার্সি প্রকাশ কলকাতা নাইট রাইডার্সের, অনলাইনে কিনতে পারবেন ভক্তরা