Pakistan Cricket Team: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই বিদায় নিয়ে মুখ পুড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্স যেমন লজ্জাজনক, তেমনই মাঠের বাইরেও নিন্দাজনক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের এক ক্রিকেটার।

DID YOU
KNOW
?
পাকিস্তানিদের অশ্লীলতা
পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা বারবার বিদেশ সফরে গিয়ে অশ্লীল আচরণ করে ধরা পড়ছেন।

Pakistan Cricket Team Controversy: শ্রীলঙ্কায় (Sri Lanka) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) খেলতে গিয়ে সে দেশেরই হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ! বিতর্কে পাকিস্তানের এক ক্রিকেটার। তাঁর নাম প্রকাশ করা হয়নি। তবে এই ঘটনা ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। শোনা যাচ্ছে, ক্যান্ডির (Kandy) হোটেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চেয়েছিল। তবে পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা (Naveed Cheema) ক্ষমা চেয়ে বিষয়টি সেখানেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। ফলে পুলিশে অভিযোগ দায়ের না করে শুধু জরিমানার পরেই ওই ক্রিকেটারকে চলে যেতে দেয় হোটেল কর্তৃপক্ষ। তবে ঘটনার এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) এই ঘটনা ভালোভাবে নেয়নি। সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঠিক কী হয়েছিল?

এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলের (Golden Crown Hotel) এক মহিলা হাউসকিপিং স্টাফের সঙ্গে অসঙ্গত আচরণ করেন পাকিস্তানের এক ক্রিকেটার। ওই কর্মী তাঁর সহকর্মীদের ডাকেন। এরপর সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পাকিস্তান দলের ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। চিমা সংশ্লিষ্ট ক্রিকেটারের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনিই জরিমানার মাধ্যমে নিজের দলের ক্রিকেটারকে আইনের ফাঁস থেকে বের করে আনেন। 

বারবার মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ পাকিস্তানিদের

বিদেশ সফরে গিয়ে মহিলাদের সঙ্গে পাকিস্তানিদের অশ্লীল আচরণ নতুন কিছু নয়। গত বছর পাকিস্তান শাহিনস (Pakistan Shaheens) দলের ইংল্যান্ড (England) সফর চলাকালীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হায়দার আলিকে (Haider Ali) গ্রেফতার করে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ (Greater Manchester Police)। পরে অবশ্য প্রমাণের অভাবে আদালত থেকে রেহাই পান এই ক্রিকেটার। অন্য এক ঘটনায়, মালয়েশিয়া (Malaysia) সফর চলাকালীন হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের জন্য পাকিস্তান দলের ম্যাসিওর মালং আলির জরিমানা হয়। ফের একই ঘটনা দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।