
IPL 2026: পিঠের চোটের চূড়ান্ত স্ক্যানের জন্য অস্ট্রেলিয়ায় (Australia) ফিরে গেলেন এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) কাছ থেকে সবুজ সঙ্কেত পেলে ১৭ এপ্রিল ভারতে ফিরে সানরাইজার্স হায়দরাবাদে ফের যোগ দিতে পারেন। এই ফ্র্যাঞ্চাইজির আশা, আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন কামিন্স। তিনি নিজেও আশাবাদী, চলতি আইপিএল-এর দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারবেন। এবারের আইপিএল শুরু হওয়ার আগে এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর পিঠের চোট সারেনি। ফলে আইপিএল-এর শুরুর দিকের ম্যাচগুলিতে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। তাঁর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলেছে হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে পারেননি কামিন্স। তিনি চলতি মাসের শেষদিকে মাঠে নামতে পারেন।
গত বছরের জুলাই থেকেই চোট নিয়ে সমস্যায় জেরবার কামিন্স। তাঁর পক্ষে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলা সম্ভব হয়নি। গত বছরের ডিসেম্বরে অ্যাশেজ সিরিজে (The Ashes, 2025-26) একটি মাত্র টেস্ট ম্যাচে খেলেন এই অলরাউন্ডার। তিনি ব্যাটিং, পেস বোলিং এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতার মাধ্যমে দলকে সাহায্য করেন। এই কারণেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদও এই তারকার অভাব অনুভব করছে। সবাই কামিন্সের ফিট হয়ে ওঠার অপেক্ষায়।
এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে হেরে যায় হায়দরাবাদ। তবে তারপর দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কেকেআর-এর বিরুদ্ধে জয় পেয়েছেন ঈশান কিষানরা (Ishan Kishan)। তাঁরা পরের ম্যাচগুলিতে একইরকম পারফরম্যান্স দেখাতে চান। দলের ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। বোলিং নিয়ে সমস্যা ছিল। তবে কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে সেই সমস্যা মিটে গিয়েছে। ফলে পরের ম্যাচগুলিতেও ভালো ফলের আশায় হায়দরাবাদ শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।