
Syed Mushtaq Ali Trophy 2026: টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন প্রিয়াংশ আর্য। মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2026) তামিলনাড়ুর (Tamil Nadu) বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ৬৮ বলে ১৮১ রান করলেন দিল্লির (Delhi) এই বাঁ হাতি ব্যাটার। এই ইনিংসের মাধ্যমে টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক ব্যক্তিগত রানের নজির গড়লেন প্রিয়াংশ। তাঁর এই ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৭৫ রান করে দিল্লি। ইন্দোরে (Indore) তামিলনাড়ুর বোলারদের কার্যত ছেলেখেলা করেন ২৪ বছর বয়সি প্রিয়াংশ। তাঁর ১৮১ রানের ইনিংস সাজানো ছিল সাতটি বাউন্ডারি ও ১৯টি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ২৬৬.১৭। অর্থাৎ প্রতি বলে চার রানেরও বেশি করে রান তুলেছেন তিনি।
এর আগে টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ড ছিল কে এল রাহুলের (KL Rahul) দখলে। ২০২৬ সালের আইপিএল-এ (IPL 2026) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে অপরাজিত ১৫২ রান করেছিলেন রাহুল। ৬৭ বলে সেই ইনিংস খেলেছিলেন তিনি। এবার ১৮১ রান করে সেই নজির অনেকটাই পিছনে ফেলে দিলেন প্রিয়াংশ। শুধু তাই নয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিলক ভার্মার (Tilak Varma) ৬৭ বলে ১৫১ রানের ইনিংসকেও ছাপিয়ে গেলেন তিনি। এই প্রতিযোগিতাতেই শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) ৫৫ বলে ১৪৭ রানও ছিল অন্যতম সেরা ইনিংস। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্ব টি-২০ ক্রিকেটের ইতিহাসেও জায়গা করে নিয়েছে প্রিয়াংশের এই ইনিংস। পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তাঁর আগে রয়েছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) লুয়ান-দ্রে প্রিটোরিয়াস (Lhuan-dre Pretorius)। ২০২৬ সালের অক্টোবরে টাইটানসের হয়ে নাইটসের বিরুদ্ধে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছিলেন তিনি। এই তালিকায় তৃতীয় স্থানে টি-২০ ক্রিকেটের কিংবদন্তি ক্রিস গেইল (Chris Gayle)। ২০১৩ সালে আইপিএল-এ (IPL 2013) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে পুণে ওয়ারিয়র্সের (Pune Warriors India) বিরুদ্ধে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন তিনি। ২০১৮ সালে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে অস্ট্রেলিয়ার (Australia) হয়ে অ্যারন ফিঞ্চের (Aaron Finch) ৭৬ বলে ১৭২ রান রয়েছে চতুর্থ স্থানে।
Form continues for the Delhi Captain with a fiery 6️⃣2️⃣(37) 🔥
Priyansh Arya's 3️⃣rd FIFTY in the current #SMAT 👏
Scorecard ▶️ https://t.co/xi3st8tC9t
@mflone_ https://t.co/flKs51BWPb
— BCCI Domestic (@BCCIdomestic) November 22, 2026
ঘরোয়া ক্রিকেটে প্রিয়াংশের উত্থানও যথেষ্ট নজরকাড়া। ভারতীয় 'এ' দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলেও নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছেন এই বাঁ হাতি ব্যাটার। তবে এখনও সিনিয়র ভারতীয় দলে জায়গা করে নিতে পারেননি। তামিলনাড়ুর বিরুদ্ধে এই ইনিংস নিঃসন্দেহে জাতীয় দলের নির্বাচকদের নজর তাঁর দিকে আরও বেশি করে টানবে। এক ইনিংসেই ভারতীয় টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়ে গেলেন প্রিয়াংশ। পাশাপাশি বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকাতেও জায়গা করে নিলেন তিনি। এবার তাঁর সামনে লক্ষ্য এই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় দলের দরজায় কড়া নাড়া।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।