Rinku Singh: ভারতীয় দলে ফিরছেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন রিঙ্কু সিং?

Published : Feb 25, 2026, 04:27 PM ISTUpdated : Feb 25, 2026, 04:38 PM IST
Rinku Singh

সংক্ষিপ্ত

India vs Zimbabwe: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-জিম্বাবোয়ে ম্যাচ। সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। এই ম্যাচের আগে রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে সমস্যা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
রিঙ্কু সিংয়ের খ্যাতি
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে খ্যাতি অর্জন করেছেন রিঙ্কু সিং।

Rinku Singh: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের (India vs Zimbabwe) আগেই ভারতীয় দলে যোগ দিচ্ছেন রিঙ্কু সিং। তবে তিনি এই ম্যাচে খেলবেন কি না, তা এখনও স্পষ্ট হয়। বুধবার সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) জানিয়েছেন, বুধবার সন্ধেবেলাতেই ফের দলে যোগ দিচ্ছেন রিঙ্কু। তিনি বৃহস্পতিবার চিপকে (Chepauk) থাকবেন এই ব্যাটার। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে, তাহলে তিনি খেলবেন। পারিবারিক সমস্যার কারণে ভারতীয় দল ছেড়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন রিঙ্কু। তাঁর বাবা খানচাঁদ সিং (Khanchand Singh) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি গ্রেটার নয়ডার (Greater Noida) এক হাসপাতালে ভর্তি হয়েছেন। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট রিঙ্কুকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়। বাড়ির পরিস্থিতি সামলে চেন্নাইয়ে ফিরছেন রিঙ্কু।

রিঙ্কুর বাবার সুস্থতা কামনায় ভারতীয় দল

সোমবার ভারতীয় দলের সঙ্গে চেন্নাইয়ে যান রিঙ্কু। এরপর বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে যান। তাঁর বাবাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে খবর পাওয়া যায়। সেই খবর পেয়েই জরুরি ভিত্তিতে বাড়ি ফেরেন রিঙ্কু। এ বিষয়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেছেন, ‘আজ সন্ধেবেলাতেই ফিরে আসছে রিঙ্কু সিং। ওর বাবার শরীর ভালো ছিল না। ও বাড়ি ফিরে গিয়েছিল। আশা করি ও আজ ফের দলে যোগ দেবে।’

ছাপ ফেলতে ব্যর্থ রিঙ্কু

চলতি টি-২০ বিশ্বকাপে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না রিঙ্কু। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দুই বল খেলে রান করার আগেই আউট হয়ে যান এই ব্যাটার। অনেকেই বলছেন, তিনি তারকা হয়ে ওঠার আগেই ভালো পারফরম্যান্স দেখাতেন। খ্যাতি পাওয়ার পর তিনি আর ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ বল খেলে ০ রান রিঙ্কু সিংয়ের।
টি-২০ বিশ্বকাপে গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ বল খেলে ০ রানেই আউট হয়ে যান রিঙ্কু সিং।
Read more Articles on
click me!

Recommended Stories

TMC Candidate Shib Shankar Paul: ক্রিকেট থেকে ভোটের ময়দান! তুফানগঞ্জে ছুটবে তুফান? শিবশঙ্কর বললেন, "আমি অভিভূত"
MS Dhoni IPL 2026: ৭ ছেড়ে এবার ৮! হঠাৎ জার্সি নম্বর বদলালেন ধোনি, কারণ কী?