Rohit Sharma IPL 2026: মঞ্চে তখন হার্দিক-সূর্য! কিন্তু রোহিত আসতেই শুরু তীব্র চিৎকার, সমর্থকদের কাছে করলেন প্রমিস

Published : Mar 24, 2026, 10:10 AM IST

Rohit Sharma IPL 2026: আইপিএল শুরু হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানদের জন্য বড়সড় প্রতিশ্রুতি দিলেন রোহিত শর্মা। 'মুম্বই মিক্স' ইভেন্টে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, এবার ষষ্ঠ ট্রফি তারাই জিতবেন।

PREV
14
রোহিতের প্রমিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নয়া মরশুম শুরু হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা প্রতিপক্ষদের দিলেন কড়া বার্তা। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই এবার ষষ্ঠবারের জন্য খেতাব জিতবেই। সমর্থকদের এমনই বড় প্রতিশ্রুতি দিলেন 'হিটম্যান'। মুম্বইয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রোহিতের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়।

24
জমজমাট 'মুম্বই মিক্স' অনুষ্ঠান

আসন্ন আইপিএল মরশুম শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে 'MI Mix' নামে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। এই মেগা ইভেন্টটি ক্রিকেটার এবং ফ্যানদের মধ্যে একটি কানেকটিং ব্রিজের মতো কাজ করেছে। এই অনুষ্ঠানে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, তারকা ব্যাটার সূর্যকুমার যাদব এবং সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা অংশ নেন। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে পেয়ে সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। 

34
রোহিতের গর্জনে কাঁপল মঞ্চ

অনুষ্ঠানের শুরুতে হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব মঞ্চে থাকলেও হাজার হাজার ক্রিকেট ফ্যান 'রোহিত...রোহিত...' বলে চিৎকার করতে থাকেন। এরপর এই উন্মাদনার মাঝেই হার্দিক এবং সূর্য একসঙ্গে রোহিতকে মঞ্চে ডেকে নেন। রোহিত আসতেই সমর্থকদের উল্লাস চরমে পৌঁছয়। এরপর রোহিত বলেন, "প্রতি বছর আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেন, তা অসাধারণ। আমাদের দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। এই সমর্থনটা বজায় রাখবেন। এর প্রতিদান হিসেবে আমরা এবার ষষ্ঠ আইপিএল ট্রফি আপনাদের সামনে আনব।"

44
পরিবারের সঙ্গে খোশমেজাজে তারকারা

ক্রিকেটের আলোচনার পাশাপাশি এই মেগা ইভেন্টটি ছিল পুরো বিনোদনে ভরপুর। রোহিত শর্মাকে তাঁর মেয়ে সামাইরার সঙ্গে মঞ্চের পিছনে হিপ-হপ মিউজিকে নাচতে দেখা যায়। বাবা-মেয়ের এই মিষ্টি ভিডিও ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে। অন্যদিকে, অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে এবং পেস বোলার বোলার দীপক চাহার তাঁর স্ত্রী জয়ার সঙ্গে অনুষ্ঠানে হাজির হন। সেইসঙ্গে, শিল্পীদের পারফরম্যান্স অনুষ্ঠানকে আরও জমজমাট করে তোলে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories