IPL 2026: রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার তারকা দাসুন শানাকাও রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্যাম কুরেনের পরিবর্ত হিসেবে দলে আসবেন। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সই করা জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার জন্য চুক্তি বাতিল করেছেন। এই তালিকা এখানেই শেষ হচ্ছে না।
IPL 2026: ভারত তথা বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ হল আইপিএল (ipl news 2026)। আর কোথায় পাকিস্তান সুপার লিগ? কার সঙ্গে কার তুলনা, বলছেন অনেকেই। বিষয়টা সত্যিই তাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দাপটে রীতিমতো সংকটে পড়েছে পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল (ipl vs psl brand value)।
গত দুটি মরশুম ধরেই আইপিএল এবং পিএসএল প্রায় একই সময়ে আয়োজিত হচ্ছে। যা আদতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি-র জন্য বড়সড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, আইপিএল থেকে কোনও ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলে, পরিবর্ত হিসেবে ডাক পাচ্ছেন অনেক বিদেশি তারকা। তবে তাদের মধ্যে অনেকেই আবার পাকিস্তান সুপার লিগের কোনও দলের সঙ্গে চুক্তিবদ্ধ।
দলে দলে পাকিস্তান ক্রিকেট লিগ ছেড়ে আইপিএল-এর পথে তারকারা
কিন্তু আইপিএল-এর কোনও দল থেকে ডাক পেলে তারা পিএসএল ছেড়ে আসার জন্য আর ভাবছেনই না। কারণ, ভারতে খেলতে তারা অনেক বেশি আগ্রহী হচ্ছেন। তার একটা বড় কারণ হল, টাকার অঙ্ক এবং চুক্তি। পিএসএল খেলে জা টাকা আসবে, তার থেকে অনেক বেশি রোজগার করা যাবে আইপিএল থেকে। স্বাভাবিকভাবেই, পেশাদার ক্রিকেটাররা আইপিএলকেই বেছে নেবেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কারণে, এবারের পিএসএল-এর সূচি পিছিয়ে যায়। সেইজন্যই আইপিএল-এর সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হয়েছে।
পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়া প্রথম তারকা ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ। যেমন গত মরশুমে, পেশোয়ার জালমির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ থাকলেও, মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার জন্য পিএসএল ছেড়ে দেন। তাঁর বিরুদ্ধে পিসিবি আইনি ব্যবস্থা নেয় এবং বশকে এক বছরের জন্য নির্বাসিত করার পাশাপাশি জরিমানাও করে।
চলতি ২০২৬ সালেও একইরকমের ঘটনা ঘটছে। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সই করা জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার জন্য চুক্তি বাতিল করেছেন। তিনি মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসেবে কেকেআর-এ এসেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কপালে চিন্তার ভাঁজ
রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার তারকা দাসুন শানাকাও রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি স্যাম কুরেনের পরিবর্ত হিসেবে দলে আসবেন। শানাকার আবার পিএসএল-এর দল লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল।
এই তালিকা এখানেই শেষ হচ্ছে না। বরং, আরও লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি ইতিমধ্যেই লাহোর কালান্দার্স থেকে নাম তুলে নিয়েছেন। শোনা যাচ্ছে, তিনি লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিতে পারেন। অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তি ভাঙার পথে পা বাড়িয়ে রেখেছেন। চেন্নাই সুপার কিংসে নাথান এলিসের পরিবর্ত হিসেবে তাকে দেখা যেতে পারে বলে সূত্রের খবর।
আইপিএলের বিপুল আর্থিক প্রাচুর্য এবং গ্ল্যামারই বিদেশি খেলোয়াড়দের পিএসএল ছাড়তে উৎসাহিত করছে। এই প্রবণতা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কপালে কার্যত, চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


