RCB IPL 2026: এই মরশুমে আরসিবি-র কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে কাজটাও কঠিন দলের ক্রিকেটারদের পক্ষে। মাঠে নেমে ২২ গজে প্রমাণ করতে হবে নিজেদের। তাই মেগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল শুরুর আগেই এবার সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। পরিষ্কার জানিয়ে দিলেন, আর এক মিনিটও সময় নষ্ট করা চলবে না। প্রতিটি ম্যাচে নিজেদের ১২০% দিতে হবে।

RCB IPL 2026: চ্যাম্পিয়ন অতীত। এবার লক্ষ্য হল, ২০২৬ সালের আইপিএল। সেইমতোই অনুশীলন শুরু করে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেইসঙ্গে টিমমেটদের জন্য চলে এল ‘বিরাট' বার্তা কোহলির তরফে।

চলে এল 'বিরাট' বার্তা

এই মরশুমে আরসিবি-র কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে কাজটাও কঠিন দলের ক্রিকেটারদের পক্ষে। মাঠে নেমে ২২ গজে প্রমাণ করতে হবে নিজেদের। তাই মেগা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল শুরুর আগেই এবার সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। পরিষ্কার জানিয়ে দিলেন, আর এক মিনিটও সময় নষ্ট করা চলবে না। প্রতিটি ম্যাচে নিজেদের ১২০% দিতে হবে। 

Scroll to load tweet…

ইতিমধ্যেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই গোটা দলকে বিশেষ বার্তা দিয়েছেন বিরাট কোহলি।

কী জানালেন বিরাট কোহলি? 

তাঁর কথায়, "গত ২-৩টি মরশুম ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। আর তারই ফল পেয়েছি গত মরশুমে। তাই এই বছরটা আরও কঠিন হতে চলেছে আমাদের জন্য। কারণ, বিপক্ষ দলগুলি আমাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত।”

ভারত তথা বিশ্বের অন্যতম সেরা এই তারকা ক্রিকেটার বলছেন, “এখন একদমই আর সময় নষ্ট করা চলবে না। আমাদের আরও এগিয়ে যেতে হবে। সকলে সুইচ অন করে নাও। প্রত্যেকটি সেশনে একটা মিনিটও নষ্ট করা যাবে না। আগামী আড়াই মাস, দলের প্রত্যেক ক্রিকেটারকে ১২০% উজাড় করে দিতে হবে।"

অন্যদিকে, বেঙ্গালুরু কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, “নিলামটা আমাদের জন্য খুব ভালো গেছে। গোটা দলকে আরও উন্নত করা সম্ভব হয়েছে। দারুণ কিছু ক্রিকেটার আরসিবি-তে এসেছে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।