Rohit Sharma: বাবা-মা কোন মুহূর্তে সবচেয়ে বেশি গর্বিত হয়েছিলেন? জানালেন রোহিত শর্মা

Published : Nov 19, 2026, 10:42 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

Rohit Sharma News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দুর্দান্ত সাফল্য পেয়েছেন। তিনি নিজের প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর জন্য বাবা-মা অত্যন্ত গর্বিত। তাঁদের সবচেয়ে গর্বের মুহূর্তের কথা জানিয়েছেন রোহিত।

DID YOU KNOW ?
আগামী মাসে ফের মাঠে রোহিত
১৩ ডিসেম্বর দেশের মাটিতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজ। এই সিরিজে খেলবেন রোহিত শর্মা।

Rohit Sharma's Parents: ক্রিকেটার হিসেবে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন রোহিত শর্মা। ভারতীয় দলের হয়ে প্রথমবার সুযোগ পাওয়া থেকে শুরু করে বিশ্বকাপ জয়, তাঁর কেরিয়ারে রয়েছে অসংখ্য সাফল্য। তবে এমন দু'টি মুহূর্ত রয়েছে, যা তাঁর বাবা-মাকে সবচেয়ে বেশি গর্বিত করেছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই আবেগঘন স্মৃতির কথাই ভাগ করে নিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’ অনুষ্ঠানে প্রতিযোগী জসমির সঙ্গে কথোপকথনের সময় নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলি নিয়ে মুখ খোলেন রোহিত। জসমি জানান, রোহিতের সঙ্গে দেখা করতে পারবেন শুনে তাঁর পরিবার অত্যন্ত গর্বিত। এরপরই তিনি জানতে চান, রোহিতের জীবনে কোন মুহূর্তে তাঁর বাবা-মা সবচেয়ে বেশি গর্ব অনুভব করেছিলেন? উত্তরে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পাওয়ার স্মৃতি তুলে ধরেন হিটম্যান। সেই সময় বেঙ্গালুরুতে (Bengaluru) একটি শিবিরে ছিলেন তিনি। জানতেন, যে কোনও সময় ভারতীয় দলের নির্বাচন হতে পারে। অনুশীলন শেষ করে হোটেলে ফিরে ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন একটি সুখবরের আশায়।

রোহিতের পরিবারের গর্বের মুহূর্ত

রোহিত বলেছেন, ‘প্রথমবার যখন ভারতীয় দলে নির্বাচিত হয়েছিলাম, সেই মুহূর্তটা এখনও মনে আছে। আমি তখন বেঙ্গালুরুতে ছিলাম। একটি শিবির চলছিল এবং জানতাম দল নির্বাচন হতে চলেছে। অনুশীলন শেষ করে হোটেলে ফিরে ফোনের দিকে তাকিয়ে বসেছিলাম। একটা ভালো খবরের আশায় অপেক্ষা করছিলাম। কারণ, ফোন না এলে বুঝতে হবে দলে সুযোগ হয়নি।’ সেই অপেক্ষার অবসান হয় বিকেল পাঁচটা নাগাদ। ফোন বাজতেই এক মুহূর্ত দেরি না করে ধরেছিলেন রোহিত। ওপার থেকে বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলে নির্বাচিত হয়েছেন তিনি। সেই মুহূর্তের উত্তেজনা বর্ণনা করতে গিয়ে রোহিত বলেন, 'ফোনটা বাজার অপেক্ষায় ছিলাম। বিকেল হয়ে গিয়েছিল। ঘুমোতে পারছিলাম না। প্রায় এক-দু'ঘণ্টা ফোনের পাশেই বসেছিলাম। হঠাৎ পাঁচটা নাগাদ ফোন বেজে উঠল। রিং সম্পূর্ণ হওয়ার আগেই তুলে নিয়েছিলাম। বোর্ড থেকে ফোন করে জানানো হয়েছিল, আমি ভারতীয় দলে নির্বাচিত হয়েছি।' সুখবর পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন তিনি। রোহিতের কথায়, ‘খবরটা পাওয়ার পর বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠেছিলাম। এতটাই উত্তেজিত ছিলাম যে নিজেই হয়তো চোট পেয়ে যেতাম! এদিক-ওদিক দৌড়চ্ছিলাম, কী করছিলাম তার ঠিক ছিল না।’ এরপর বাবা-মাকে সেই সুখবর জানানোর কথা স্মরণ করেন রোহিত। সেই সময় তাঁদের কাছে না থাকলেও বাবা-মায়ের আনন্দ ও আবেগের কথা জানতে পেরেছিলেন তিনি। রোহিতের কথায়, 'কিছুক্ষণ সময় নিয়েছিলাম। ভাবছিলাম, সত্যিই কি ঘটনাটা ঘটেছে, নাকি সবটাই স্বপ্ন! যখন বুঝলাম এটা বাস্তব, তখন বাবা-মাকে জানাই। ওঁরা স্বাভাবিকভাবেই খুব খুশি হয়েছিলেন। আমি তাঁদের সঙ্গে ছিলাম না, কিন্তু বুঝতে পেরেছিলাম তাঁরা কতটা আবেগপ্রবণ ও আনন্দিত হয়েছিলেন। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।'

ওয়াংখেড়েতে রোহিতের নামে স্ট্যান্ড, আবেগ সামলাতে পারেননি বাবা!

রোহিতের জীবনের আরেকটি বিশেষ মুহূর্ত ছিল মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) তাঁর নামে একটি স্ট্যান্ডের নামকরণ। গত বছর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর বাবা-মাও। ছোটবেলা থেকে যে মাঠে খেলার স্বপ্ন দেখতেন, সেই মাঠেই নিজের নামে স্ট্যান্ড তৈরি হওয়া ছিল তাঁর কাছে অবিশ্বাস্য প্রাপ্তি। এই প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল। সেই সময় আমার বাবা-মা আমার সঙ্গে ছিলেন। মুহূর্তটা অত্যন্ত আবেগঘন ছিল। ছোটবেলা থেকে ভাবতাম, কোনওদিন এই স্টেডিয়ামে খেলার সুযোগ পাব কি না। এত বছর পর সেই মাঠেই আমার নামে একটি স্ট্যান্ড তৈরি হল! আমার এবং বাবা-মায়ের কাছে এটা ছিল ভীষণ আবেগের মুহূর্ত।’ বাবার আবেগের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন রোহিত। তিনি জানান, অনুষ্ঠানের দিন তাঁর বাবা একটিও কথা বলেননি। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেননি। পরের দিন ছেলের সঙ্গে কথা বলে মনের কথা জানিয়েছিলেন। রোহিতের কথায়, ‘অনুষ্ঠানের সময় বাবা আমার সঙ্গে একটাও কথা বলেননি। উনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। পরের দিন আমাকে নিজের অনুভূতির কথা বলতে পেরেছিলেন।’ এছাড়া ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup) জয়ের পর ওয়াংখেড়েতে ফেরার মুহূর্তটিও বাবা-মায়ের কাছে অত্যন্ত গর্বের ছিল বলে জানিয়েছেন রোহিত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৫
২০২৫ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে স্ট্যান্ড হয়।
২০২৫ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ডের নামকরণ হয়।
Read more Articles on
click me!

Recommended Stories

Rising Stars Asia Cup 2026: রাইজিং স্টারস এশিয়া কাপের লড়াই, ভারতীয় এ দলে বৈভব-অভিষেক
Mohammed Siraj: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন বাদ সিরাজ? ক্ষুব্ধ অনুরাগীরা