Rising Stars Asia Cup 2026: রাইজিং স্টারস এশিয়া কাপের লড়াই, ভারতীয় এ দলে বৈভব-অভিষেক

Published : Nov 19, 2026, 09:51 PM IST
Abhishek Sharma and Vaibhav Sooryavanshi Rising Stars Asia Cup

সংক্ষিপ্ত

India A vs Nepal: রাইজিং স্টারস এশিয়া কাপে (Rising Stars Asia Cup 2026) প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে ভারতীয় এ দল। এই টুর্নামেন্টে ভারতীয় এ দলের অন্যতম আকর্ষণ দুই তরুণ ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই দুই ব্যাটার ভালো পারফরম্যান্স দেখিয়ে সিনিয়র পর্যায়ে ওডিআই দলে জায়গা করে নিতে চান।

DID YOU KNOW ?
ভারত-পাকিস্তান লড়াই
এবারের রাইজিং স্টার এশিয়া কাপে একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। ফলে গ্রুপেই এই দুই দলের লড়াই হতে চলেছে।

Abhishek Sharma-Vaibhav Sooryavanshi: শুক্রবার রাইজিং স্টার এশিয়া কাপে (Rising Stars Asia Cup 2026) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ‘এ’ দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপাল (India A vs Nepal)। দোহায় (Doha) অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ভারতীয় এ দলের সবচেয়ে বড় আকর্ষণ অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। অধিনায়ক তিলক ভার্মার (Tilak Varma) নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ভারত। গতবারের হতাশা ভুলে এবার ট্রফি জেতাই লক্ষ্য ভারতীয় দলের। কাতারে (Qatar) ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবারের রাইজিং স্টার এশিয়া কাপ ফিরছে ৫০ ওভারের ফর্ম্যাটে। মোট আটটি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ বি-তে ভারতের সঙ্গে আছে নেপাল, পাকিস্তান ‘এ’ (Pakistan A) এবং সংযুক্ত আরব আমিরশাহি (United Arab Emirates)। প্রতিটি গ্রুপের প্রথম দু'টি দল সেমি-ফাইনালে জায়গা করে নেবে।

ভালো ব্যাটিংয়ের লক্ষ্যে অভিষেক-বৈভব

এবারের রাইজিং স্টার এশিয়া কাপে বিশেষ নজর থাকবে অভিষেক ও বৈভবের দিকে। টি-২০ ক্রিকেটে ইতিমধ্যেই নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন অভিষেক। অন্যদিকে, মাত্র ১৫ বছর বয়সেই আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে ক্রিকেট মহলে আলোড়ন তৈরি করেছেন সূর্যবংশী।সম্প্রতি ওয়েলিংটনে (Wellington) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) দু'জনে মিলে ১৩৩ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। তাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে পাওয়ার প্লেতেই ১১৮ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছিল ভারতীয় দল। তবে ২০ ওভারের ক্রিকেটের সঙ্গে ৫০ ওভারের ফর্ম্যাটের পার্থক্য রয়েছে। এই প্রতিযোগিতায় অভিষেক ও বৈভবকে ইনিংস গড়ার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের দক্ষতাও দেখাতে হবে। বৈভবের কাছে দোহা অবশ্য বেশ পরিচিত। গত বছরের প্রতিযোগিতায় চার ম্যাচে ২৩৯ রান করেছিলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই তরুণ ব্যাটার। ৫৯.৭৫ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ২৪৩.৮৮। এবারও ভালো পারফরম্যান্স দেখানোই এই কিশোরের লক্ষ্য।

তারকাসমৃদ্ধ ভারতীয় এ দল

ভারতীয় এ দলে রয়েছেন একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। সহ-অধিনায়ক রিঙ্কু সিংয়ের (Rinku Singh) উপস্থিতি দলের ব্যাটিংকে আরও শক্তিশালী করবে। উইকেটকিপার হিসেবে রয়েছেন প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র। চোটের কারণে রাজত পতিদার ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে এসেছেন আয়ুষ বাদোনি। এছাড়াও রয়েছেন সূর্যাংশ শেডগে। অলরাউন্ডার হিসেবে শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে ও তনুশ কোটিয়ান দলের ভারসাম্য বাড়াবেন। পেস আক্রমণে রয়েছেন হর্ষিত রানা, প্রিন্স যাদব ও আর্শাদ খান। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে হর্ষিতের। অন্যদিকে, প্রিন্স ও আরশাদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫০
৫০ ওভারের ক্রিকেটে সিনিয়র দলে জায়গা পাওয়াই লক্ষ্য।
৫০ ওভারের ক্রিকেটে ভারতের সিনিয়র দলে জায়গা পাওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammed Siraj: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন বাদ সিরাজ? ক্ষুব্ধ অনুরাগীরা
SA vs BAN Test: ফলো অন হার এড়ালেও জোহানেসবার্গে ৯ উইকেট বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালের পথে বাভুমারা