Mohammed Siraj: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন বাদ সিরাজ? ক্ষুব্ধ অনুরাগীরা

Published : Nov 19, 2026, 04:56 PM IST
Mohammed Siraj Benched New Zealand vs India First Test

সংক্ষিপ্ত

New Zealand vs India First Test: বৃহস্পতিবার ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে চারজন পেসার নিয়ে খেলছে ভারতীয় দল। কিন্তু অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) একাদশে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
বারবার বাদ সিরাজ
ভালো পারফরম্যান্স দেখানোর পরেও কখনও ফিটনেসের কারণে, কখনও আবার অন্য কোনও কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ।

New Zealand vs India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জায়গা না হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) চলতি আসরে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া সত্ত্বেও তাঁকে বসিয়ে রাখা হয়েছে। তাঁর পরিবর্তে ভারতীয় একাদশে জায়গা পেয়েছেন তরুণ পেসার অংশুল কম্বোজ (Anshul Kamboj)। বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এই ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নেমেছে ভারত। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), আকাশ দীপের (Akash Deep) পাশাপাশি প্রথম একাদশে জায়গা পেয়েছেন কম্বোজ। কিন্তু দলের অন্যতম সফল বোলার সিরাজকে থাকতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। স্বাভাবিকভাবেই ভারতের এই দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে চলতি ডব্লিউটিসি-তে সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সের পরেও তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে।

কেন ওয়েলিংটন টেস্টে বাদ সিরাজ?

কেন এমন সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট? এবার তার ব্যাখ্যা দিলেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)। প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরাজকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেন কোটাক। তিনি বলেন, 'কোন ক্রিকেটারদের নিয়ে একাদশ তৈরি করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের। তাঁদের কাছে যে কম্বিনেশন সবচেয়ে ভালো মনে হয়েছে, সেটাই বেছে নেওয়া হয়েছে। আমার মনে হয়, সকলেই এই দলটিকে সম্ভাব্য সেরা একাদশ বলে মনে করেছেন। এই সিদ্ধান্তে ভুল কিছু দেখছি না। মাঠে নামার জন্য ম্যানেজমেন্ট যে এগারোজনকে সবচেয়ে উপযুক্ত মনে করেছে, তাঁদেরই বেছে নিয়েছে।'

কেন ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে?

শুধু সিরাজকে বাদ দেওয়াই নয়, প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। এদিন সেই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেছেন কোটাক। তাঁর মতে, নিউজিল্যান্ডের প্রথম সারির চার ব্যাটার বাঁ হাতি হওয়ায় ওয়াশিংটনের অফ-স্পিন ভারতের বোলিং আক্রমণে বাড়তি সুবিধা এনে দিতে পারে। কোটাক বলেন, ‘আমরা ওয়াশিকে বেছে নিয়েছি। কারণ, নিউজিল্যান্ডের প্রথম সারিতে চারজন বাঁ হাতি ব্যাটার রয়েছে। এই ম্যাচের জন্য আমাদের কাছে এটাই সেরা বোলিং আক্রমণ।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫৪
ওয়েলিংটন টেস্টের প্রথম দিন প্রায় ৫৪ ওভারে উইকেট পেল না ভারত।
ওয়েলিংটনে প্রথম দিন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ২৮.২ ওভারের মধ্যে ৫ উইকেট নেয় ভারত। তারপরের ৫৪ ওভারে আর উইকেট পড়েনি।
Read more Articles on
click me!

Recommended Stories

SA vs BAN Test: ফলো অন হার এড়ালেও জোহানেসবার্গে ৯ উইকেট বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালের পথে বাভুমারা
Sam Curran: মহম্মদ শামিকে ছেড়ে দিয়ে কেন স্যাম কারানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস?