RR vs DC: পরাগের পাল্টা রাহুলের চমকপ্রদ ব্যাটিং, রাজস্থানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জয় দিল্লির

Published : May 02, 2026, 12:11 AM IST
KL Rahul IPL 2026

সংক্ষিপ্ত

Rajasthan Royals vs Delhi Capitals: শুক্রবার আইপিএল-এ ফের এক উত্তেজক ম্যাচ দেখা গেল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে চলতি আইপিএল-এ লিগ টেবলে ছয় নম্বরে উঠে এল দিল্লি। নয় ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছেন কে এল রাহুলরা (KL Rahul)।

DID YOU KNOW ?
জমে উঠেছে প্লে-অফের লড়াই
চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াই জমে উঠেছে। এখনও কোনও দলই প্লে-অফে নিশ্চিত নয়।

IPL 2026: মাঠের বাইরের বিতর্ক দূরে সরিয়ে রেখে দুর্দান্ত ব্যাটিং করলেও, দলকে জেতাতে পারলেন না রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। শুক্রবার জয়পুরের (Jaipur) সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) রাজস্থানের বিরুদ্ধে সাত উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস (Rajasthan Royals vs Delhi Capitals)। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পরাগ। তিনি ৫০ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ১৪ বলে ৪৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি জোড়া বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel) ৩০ বলে ৪২ রান করেন। ছয় উইকেটে ২২৫ রান করে রাজস্থান। কিন্তু তারপরেও জয় পেলেন না পরাগরা।

দিল্লির নায়ক কে এল রাহুল

দিল্লির হয়ে অসাধারণ ব্যাটিং করেন দুই ওপেনার কে এল রাহুল (KL Rahul) ও পথুম নিশাঙ্ক (Pathum Nissanka)। ৪০ বলে ৭৫ রান করেন রাহুল। তিনি ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। নিশাঙ্ক ৩৩ বলে ৬২ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনিং জুটিতে যোগ হয় ১১০ রান। এরপর নীতীশ রানাও (Nitish Rana) ভালো ব্যাটিং করেন। তিনি ১৭ বলে ৩৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ১১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। আশুতোষ শর্মা (Ashutosh Sharma) ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে ২২৬ রান তুলে জয় তুলে নেয় দিল্লি।

ব্যর্থ যশস্বী-বৈভব

এদিন ভালো ব্যাটিং করতে পারেননি রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। যশস্বী তিন বলে ছয় রান করেন। বৈভব দুই বল খেলে রান করেন। তবে তারপরেও বড় রান করে রাজস্থান। তবে বোলারদের ব্যর্থতায় জয় এল না। এই হারের ফলে ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে থাকল রাজস্থান। অন্যদিকে, এই ম্যাচ জিতে নয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে উঠে এল দিল্লি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ লিগ টেবলে ৬ নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
রাজস্থান রয়্যালসকে হারিয়ে ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ ৬ নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Test Rankings: অবস্থানের উন্নতি, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?
Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটে ফের যৌন কেলেঙ্কারি, গ্রেফতার ২ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার