Sam Curran: মহম্মদ শামিকে ছেড়ে দিয়ে কেন স্যাম কারানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস?

Published : Nov 19, 2026, 03:55 PM IST
Sam Curran

সংক্ষিপ্ত

IPL 2027 Trade: আইপিএল-এর আগামী মরসুমের জন্য ক্রিকেটারদের নিলামের আগে ট্রেড ও রিটেনশন নিয়ে ক্রিকেট মহলে কৌতূহল তৈরি হয়েছিল। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পদক্ষেপে চমক দেখা গিয়েছে। ফলে নিলামের আগেই বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির দল প্রায় তৈরি হয়ে গিয়েছে।

DID YOU KNOW ?
আইপিএল ট্রেডে চমক
হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, মহম্মদ শামির মতো তারকা ক্রিকেটাররা দলবদল করেছেন। ফলে আইপিএল ট্রেডে চমক দেখা গিয়েছে।

Lucknow Super Giants: আইপিএল-এর আগামী মরসুমের (IPL 2027 Trade) আগে দলে বড়সড় রদবদল করেছে লখনউ সুপার জায়ান্টস। অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) এবং বাঁ হাতি স্পিনার এম সিদ্ধার্থকে রাজস্থান রয়্যালসে (M Siddharth) পাঠিয়ে ইংল্যান্ডের (England) অলরাউন্ডার স্যাম কারানকে (Sam Curran) দলে নিয়েছে লখনউ। কেন এমন সিদ্ধান্ত? এবার তার ব্যাখ্যা দিলেন লখনউ সুপার জায়ান্টসের গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি (Tom Moody)। তাঁর মতে, দলের পেস বোলিং বিভাগে পর্যাপ্ত বিকল্প থাকলেও ব্যাটিং অর্ডারের ছয় বা সাত নম্বরে একজন কার্যকর অলরাউন্ডারের অভাব ছিল। সেই প্রয়োজনই পূরণ করবেন কারান। শামিকে ১০ কোটি টাকায় দলে নিয়েছিল লখনউ। তাঁকে রাজস্থান রয়্যালসে পাঠানো হয়েছে আট কোটি টাকার বিনিময়ে। একইসঙ্গে ৭৫ লক্ষ টাকার পুরনো চুক্তিতেই রাজস্থানে যাচ্ছেন সিদ্ধার্থ। অন্যদিকে, ২.৪ কোটি টাকার পুরনো চুক্তিতেই রাজস্থান থেকে লখনউয়ে যোগ দিয়েছেন কারান।

ট্রেড নিয়ে মুখ খুললেন মুডি

জিওস্টারের (JioStar) ‘টাটা আইপিএল ২০২৭ রিটেনশন স্পেশাল’ অনুষ্ঠানে এই ট্রেড নিয়ে মুখ খুলেছেন মুডি। শামিকে ছাড়ার সিদ্ধান্ত যে সহজ ছিল না, তা স্বীকার করে তিনি বলেন, ‘ভারী মনেই শামিকে ছাড়তে হয়েছে। ও আধুনিক ক্রিকেটের একজন আইকন। ভারতীয় ক্রিকেটে ওর কেরিয়ার অত্যন্ত বর্ণময়। তবে প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব ও মহসিন খানের মতো তরুণ ক্রিকেটারদের উঠে আসা এবং আকাশ সিং ও অর্জুন তেন্ডুলকরের মতো পেসারদের উপস্থিতির কারণে আমাদের বোলিং বিভাগে যথেষ্ট গভীরতা রয়েছে বলে মনে হয়েছে। তাই এই ট্রেড করা সম্ভব হয়েছে।’ কারানকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুডি জানান, দলের এমন একজন অলরাউন্ডার প্রয়োজন ছিল, যিনি মিডল অর্ডারের যে কোনও জায়গায় ব্যাট করতে পারবেন। পাশাপাশি নতুন বল এবং ডেথ ওভারেও বল করার দক্ষতা রয়েছে তাঁর। মুডির কথায়, 'আমাদের দলের প্রথম ছয় বা সাতজনের মধ্যে একজন অলরাউন্ডারের অভাব ছিল। এমন একজন ক্রিকেটার প্রয়োজন ছিল, যিনি ব্যাটিং গভীরতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন কম্বিনেশনে খেলার সুযোগ করে দেবেন। গত মরসুমে যেটা আমরা করতে পারিনি। স্যাম কারান সেই সমস্যার সমাধান করবে। নতুন বলে বাঁ হাতি পেসার হিসেবে ওকে ব্যবহার করা যাবে। ডেথ ওভারেও বল করতে পারবে। পাশাপাশি মিডল অর্ডারের যে কোনও জায়গায় ব্যাট করার ক্ষমতা রয়েছে ওর। দলকে ভারসাম্য দেওয়ার জন্য ঠিক এমন একজন ক্রিকেটারই আমাদের প্রয়োজন ছিল।'

ব্যর্থতার পর দলে বড় পরিবর্তন লখনউয়ের

গত আইপিএল-এ লখনউয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে পয়েন্ট তালিকায় সবার শেষে শেষ করেছিল তারা। মুডির মতে, দলের মধ্যে বেশ কিছু ঘাটতি ছিল, যেগুলি পূরণ করা জরুরি হয়ে পড়েছিল। সেই কারণেই অধিনায়ক ঋষভ পন্থকেও (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals) পাঠিয়েছে লখনউ। তাঁর পরিবর্তে দলে এসেছেন ভারতীয় বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১৩ ইনিংসে মাত্র ৩১২ রান করেছিলেন ঋষভ। তাঁর ব্যাটে এসেছিল একটি অর্ধশতরান। কুলদীপের অন্তর্ভুক্তি লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে বিশেষভাবে কার্যকর হবে বলে মনে করছেন মুডি। তাঁর মতে, ম্যাচের মাঝের ওভারগুলিতে উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে কুলদীপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৬
১৬ ডিসেম্বর হতে চলেছে আইপিএল ২০২৭-এর জন্য মিনি-নিলাম।
৩ বছর পর আইপিএল-এর জন্য খেলোয়াড়দের নিলাম হতে চলেছে ভারতের মাটিতে। ১৬ ডিসেম্বর নিলাম হবে গোয়ায়।
Read more Articles on
click me!

Recommended Stories

Mohammed Siraj: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন বাদ সিরাজ? ক্ষুব্ধ অনুরাগীরা
SA vs BAN Test: ফলো অন হার এড়ালেও জোহানেসবার্গে ৯ উইকেট বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালের পথে বাভুমারা