- Home
- Sports
- Cricket
- IPL 2027: ঋষভ পন্থ, কুলদীপ যাদব থেকে লিয়াম লিভিংস্টোন, আইপিএল ২০২৭ ট্রেডে দলবদল এই তারকাদের
IPL 2027: ঋষভ পন্থ, কুলদীপ যাদব থেকে লিয়াম লিভিংস্টোন, আইপিএল ২০২৭ ট্রেডে দলবদল এই তারকাদের
IPL 2027 Trade: ঋষভ পন্থ (Rishabh Pant) যে আইপিএল-এ আর লখনউ সুপার জায়ান্টসে (Lucknow Super Giants) থাকবেন না, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে দল অদলবদল করলেন ঋষভ। তিনি পুরনো দলে ফিরলেন।

আইপিএল ২০২৭-এ পরস্পরের মধ্যে দল অদলবদল করলেন ঋষভ পন্থ-কুলদীপ যাদব
ঋষভ-কুলদীপের দলবদল
১৬ ডিসেম্বর হতে চলেছে আইপিএল ২০২৭-এর নিলাম। তার আগেই ট্রেডের মাধ্যমে দলবদল করলেন কয়েকজন ক্রিকেটার। ১৭ নভেম্বর পর্যন্ত ক্রিকেটারদের দলবদলের সুযোগ রয়েছে। ইতিমধ্যেই একাধিক তারকা ক্রিকেটার দলবদল করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসে প্রত্যাবর্তন এবং কুলদীপ যাদবের লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়া। একে অপরের মধ্যে দলবদল করলেন ঋষভ ও কুলদীপ।
KNOW

আইপিএল ২০২৭ নিলামের আগে চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ট্রেড
চেন্নাই-হায়দরাবাদের মধ্যে ট্রেড
আইপিএল ২০২৭ নিলামের আগে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ট্রেড হয়েছে। দুই ফ্র্যাঞ্চাইজির চার ক্রিকেটার দলবদল করলেন। লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ডস, খলিল আহমেদ ও নাথান এলিস এক দল ছেড়ে অন্য দলে যোগ দিলেন।
প্রায় অর্ধেক পারিশ্রমিকে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন ঋষভ পন্থ
১২ কোটি টাকা কম পারিশ্রমিক ঋষভ পন্থের
তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ পুরনো ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে ফিরলেও, তাঁকে আর্থিক ক্ষতি স্বীকার করতে হল। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে দলবদলের চুক্তি চূড়ান্ত হওয়ার পর ১৫ কোটি টাকায় দিল্লিতে ফিরেছেন তিনি। গত মরসুমে তাঁর পারিশ্রমিক ছিল ২৭ কোটি টাকা। এবার তাঁর পারিশ্রমিক কমেছে ১২ কোটি টাকা। বিপুল আর্থিক ক্ষতি হলেও, পুরনো দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সিদ্ধান্তই নিয়েছেন এই তারকা। দিল্লির সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক এবং ফ্র্যাঞ্চাইজিতে ফেরার আগ্রহই এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
দলবদল করলেও, আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি তারকা স্পিনার কুলদীপ যাদবকে
একই পারিশ্রমিক কুলদীপ যাদবের
দিল্লি ক্যাপিটালসের হয়ে গত কয়েক মরসুমে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কুলদীপ যাদব। একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামবেন এই তারকা স্পিনার। তিনি ১৩.২৫ কোটি টাকার বিনিময়ে দলবদল করলেন। এই দলবদলে কুলদীপের আর্থিক ক্ষতি হয়নি। দিল্লিতে যে ১৩.২৫ কোটি টাকা পারিশ্রমিক পেতেন, লখনউয়েও একই অর্থ পাবেন তিনি।
টি নটরাজন, খলিল আহমেদ, নাথান এলিসকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ
বোলিং বিভাগের শক্তি বাড়াল সানরাইজার্স হায়দরাবাদ
আইপিএল ২০২৭ নিলামের আগে নিজেদের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয় দলের পেসার টি নটরাজনকে দিল্লি ক্যাপিটালস থেকে নিজেদের দলে ফিরিয়ে আনল হায়দরাবাদ। পাঁচ কোটি টাকার বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে। প্রায় অর্ধেক বেতনে দলবদল করতে রাজি হয়েছেন নটরাজন। শুধু নটরাজনই নন, বোলিং বিভাগে আরও দুই পেসারকে যুক্ত করেছে হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংস থেকে বাঁ হাতি ভারতীয় পেসার খলিল আহমেদকে ৪.৮ কোটি টাকায় দলে নিয়েছে এসআরএইচ। পাশাপাশি অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস দু'কোটি টাকার বিনিময়ে হায়দরাবাদে যোগ দিয়েছেন। নটরাজন, খলিল ও এলিসের অন্তর্ভুক্তিতে হায়দরাবাদের পেস আক্রমণে নতুন শক্তি যোগ হল
আইপিএল ২০২৭ নিলামের আগে বিদেশি অলরাউন্ডারদের দলে নিল চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংসে ২ বিদেশি অলরাউন্ডার
আইপিএল ২০২৭-এর নিলামের আগে বিদেশি অলরাউন্ডারদের দিকে নজর দিল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ থেকে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে দলে নিল সিএসকে। ছয় কোটি টাকার বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে। তবে নতুন দলে যোগ দিতে গিয়ে আগের বেতনের তুলনায় সাত কোটি টাকা কম নিতে রাজি হয়েছেন লিভিংস্টোন। শুধু লিভিংস্টোনই না, হায়দরাবাদ থেকে আরও এক বিদেশি অলরাউন্ডারকে দলে নিয়েছে সিএসকে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসকে তিন কোটি টাকায় দলে নিয়েছে সিএসকে।
সানরাইজার্স হায়দরাবাদের তরুণ লেগ-স্পিনার জিশান আনসারিকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালসে জিশান আনসারি
আইপিএল ২০২৭-এর নিলামের আগে তরুণ ক্রিকেটারদের দলে জায়গা দেওয়ার পথে আরও এক ধাপ এগোল দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদ থেকে লেগ-স্পিনার জিশান আনসারিকে দলে নিল দিল্লি। ৪০ লক্ষ টাকার বিনিময়ে এই দলবদল সম্পন্ন হয়েছে।আগামী আইপিএল-এ দিল্লির হয়ে মাঠে নামবেন এই তরুণ স্পিনার। তাঁর লেগ-স্পিন দিয়ে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার। দিল্লির বোলিং বিভাগে জিশানের অন্তর্ভুক্তি তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়ার পাশাপাশি দলের স্পিন আক্রমণেও নতুন বিকল্প তৈরি করবে।

