Towhid Hridoy: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিলেট টেস্টে একেবারে অবিশ্বাস্য ইনিংস খেলে ফেললেন বাংলাদেশের তারকা ব্যাটার তৌহিদ হৃদয়। দলের একেবার খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দাঁড়িয়ে অপরাজিত ২৪২ রানের ইনিংস চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।

Towhid Hridoy: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিলেট টেস্টে একেবারে অবিশ্বাস্য ইনিংস খেলে ফেললেন বাংলাদেশের তারকা ব্যাটার তৌহিদ হৃদয়। দলের একেবার খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দাঁড়িয়ে তৌহিদের হৃদয় জেতা অপরাজিত ২৪২ রানের ইনিংস চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ একটা সময় ৭ উইকেটে ১৮৪ রানে দাঁড়িয়ে ছিল, সেখান থেকে দাঁড়িয়ে টেলেন্ডারদের আড়াল করে তৌহিদ খেলে ফেললেন ঐতিহাসিক-স্মরণীয় ইনিংস।

হৃদয় জেতা ইনিংস তৌহিদের

চার নম্বরে নেমে তৌহিদ হৃদয় ৩৫৯ বল খেলে অপরাজিত ২৪২ রান করলেন। মারেন ২২টি বাউন্ডারি, ১১টি ওভার বাউন্ডারি। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই এক ইনিংস সর্বোচ্চ রানের ইনিংস। হৃদয়ের নজির গড়া ইনিংসের সৌজন্যে বাংলাদেশ শেষ পর্যন্ত প্রথম ইনিংসে করল ৩৮৬ রান। অবিশ্বাস্য কায়দায় ৩০ রানের লিড পেল নাজমুল হোসেন শান্তোর দল।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কী কী নজির গড়লেন তৌহিদ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটা এতদিন ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ২১৯ রান করেছিলেন তিনি। হৃদয়ের ২৪২ রানের ইনিংসে সেই রেকর্ড ভাঙল। প্রথম টেস্ট সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন হৃদয়। ওভার বাউন্ডারি হাঁকানোর ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছেন হৃদয়। এক ইনিংসে ১১টি ছক্কা মেরে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এদিন গড়লেন হৃদয়। এর আগে এই রেকর্ড ছিল তামিম ইকবালের, এক ইনিংসে সাতটি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হকের করা ১৮১ রান ছিল বাংলাদেশের ব্যাটারদের মধ্যে প্রথম টেস্ট সেঞ্চুরিতে সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই কীর্তিও ছাড়িয়ে গেলেন হৃদয়।

সিলেটে ইতিহাস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও নতুন ইতিহাস গড়েছেন হৃদয়। এই মাঠে টেস্টে প্রথম ডবল সেঞ্চুরি করা ব্যাটার এখন হৃদয়। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়েছেন তিনি। হৃদয়ের এই ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নিচের সারির ব্যাটাররাও। তাইজুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন তিনি। ১৬৭ বলে গড়া এই জুটি সিলেটের মাঠে টেস্টে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।