T20 World Cup 2026: যদি পাকিস্তান সেমিতে যায়, তাহলে ম্যাচটি হবে কলোম্বোতে। আর যদি সেত্যা না হয়, তাহলে আগামী ৪ মার্চের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কি পাবে কলকাতার ইডেন গার্ডেন্স? এখনও নিশ্চিত নয়। কারণ, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে যদি কিউয়িরা জিতত, তাহলে নিশ্চিতভাবে বলা যেত যে, প্রথম সেমিফাইনাল পাচ্ছে ইডেন (T20 World Cup 2026)। 

কিন্তু ইংল্যান্ড জিতে যেতেই, কিছুটা আশা এখনও বেঁচে আছে পাকিস্তানের। তবে সেটা খুবই ক্ষীণ। কারণ, সামনে রয়েছে প্রচুর অঙ্ক। গ্রুপ ২ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যেই। এখন দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা মূলত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। তবে শনিবার, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শুধু জিতলেই পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হবে না। চাই বড় ব্যবধানে জয়।

ইডেন-সেমি অনিশ্চয়তা

উল্লেখ্য, সুপার এইটে নিউজ়িল্যান্ড একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ভেস্তে গেছে। যেটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ফলে, কিউয়িরা সংগ্রহে এখন ৩ পয়েন্ট। এবার পাকিস্তান যদি শনিবার শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে তারা ১ পয়েন্টের বেশি পাবে না। কারণ, একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় সেই ১ পয়েন্ট তাদের দখলে। অন্যটিতে তারা হেরেছে। ফলে, পাক দল ছিটকে যাবে বিশ্বকাপ থেকে। 

এদিকে আবার শ্রীলঙ্কা এই ম্যাচ জিতলেও আদতে কোনও লাভ নেই। শুধুই সম্মানসক্ষার লড়াই তাদের সামনে। কারণ, আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেচে। কিন্তু পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে তাদের পয়েন্টও হবে ৩। অর্থাৎ, নিউজ়িল্যান্ডের সমান সমান। তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রান রেট।

অঙ্কটা বেশ কঠিন

নিউজ়িল্যান্ডের নেট রান রেট এই মুহূর্তে ১.৩৯০ এবং পাকিস্তানের -০.৪৬১। এই রান রেট টপকে দ্বিতীয় স্থানে আসতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানকে প্রায় অসম্ভব একটা পারফরম্যান্স দেখাতে হবে।তাই অঙ্কটা বেশ কঠিন (Pakistan semi-final qualification)।

যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানের ব্যবধানে হারাতে হবে। তবেই নিউজিল্যান্ডের নেট রান রেট টপকানো সম্ভব। আর যদি পাকিস্তান পরে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কার দেওয়া টার্গেট মাত্র ১৩.১ ওভারের মধ্যে তুলে নিতে হবে। তার মধ্যে একটাও যদি না হয়, তাহলে পাকিস্তানের আশা শেষ।

তাই এই ম্যাচের উপর ইডেন-সেমিফাইনালের ভাগ্য নির্ভর করছে। যদি পাকিস্তান সেমিতে যায়, তাহলে ম্যাচটি হবে কলোম্বোতে। আর যদি সেত্যা না হয়, তাহলে আগামী ৪ মার্চের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।