আসন্ন বিশ্বকাপে যে পাঁচ ক্রিকেটারের দিকে চোখ থাকবে, তদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পেসার হলেন ভারতের তারকা যশপ্রীত বুমরা। যিনি ৮৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে, মোট ১০৭টি উইকেট নিয়েছেন। বুমরার মাত্র ৬.৫৪ ইকোনমি রেটই প্রমাণ করে দেয় যে, তিনি কতটা ভয়ঙ্কর। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার পর্যন্ত, প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম তিনি।