T20 World Cup 2026: ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত, টি-২০ ক্রিকেটে একাধিক দুরন্ত রেকর্ড রয়েছে ভারতের দখলে। পরিসংখ্যান কী বলছে? একবার দেখে নেওয়া যাক। 

T20 World Cup 2026: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে মাত্র দুদিন বাকি। গতবারের চ্যাম্পিয়ন দল ভারত (t20 world cup 2026 india team)। এবারও কিন্তু তারা অন্যতম ফেভারিট স্কোয়াড হিসেবেই মাঠে নামছে। আর গত আড়াই বছর ধরে টিম ইন্ডিয়ার ঝুলিতে এমন সমস্ত রেকর্ড রয়েছে, যা বিশ্বকাপ শুরুর আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে গোটা দলের (t20 world cup 2026 india squad)।

গত ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত, টি-২০ ক্রিকেটে একাধিক দুরন্ত রেকর্ড রয়েছে ভারতের দখলে। পরিসংখ্যান কী বলছে? একবার দেখে নেওয়া যাক। এই সময়ের মধ্যে ভারত মোট ৪৮টি ম্যাচে জিতেছে এবং মাত্র ৮টিতে পরাজিত হয়েছে। এই পরিসংখ্যান থেকে অনেকটাই পিছিয়ে আছে অজিরা। দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া, ২৮টি জয় এবং ১৩ হার নিয়ে। 

রেকর্ডের পর রেকর্ড

যদি সুপার ওভারের হিসেব ধরা হয়, তাহলে জয়ের সংখ্যা আরও বেশি। কারণ, এই সময়ের মধ্যে ভারতের তিনটি টি-২০ ম্যাচ সুপার ওভারে গেছে এবং সেই তিনটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে তারা।

ভারতের রান রেটই সবচেয়ে বেশি। ওভার প্রতি ৯.৬৯ রান করে তুলেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড (৯.৬৭) এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (৯.৫৫)। এই সময়ের মধ্যে মোট ৬২টি ম্যাচে ২০ বার ২০০ বা তার বেশি রান করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ়। পাশাপাশি ৬১টি ম্যাচে, ১৩ বার দুশো বা তার বেশি রান করেছে ভারত।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজের পাঁচ ম্যাচে, তিনটি ইনিংসে দুশো বা তার বেশি রান তোলে ভারত। একটা ম্যাচে মাত্র ১০ ওভারে ১৫৪ তুলে জয়ে পেয়েছে গৌতম গম্ভীরের ছেলেরা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওভার প্রতি ১২.৩৫ রান করে তুলেছে ইন্ডিয়া। 

তিন বা তার বেশি ম্যাচের সিরিজে, যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। তবে সেরা রেকর্ডটাও সেই ভারতেরই দখলে। গত ২০২৪ সালে, বাংলাদেশের বিরুদ্ধে ওভার প্পতি ১২.৫৪ রান করে তোলে তারা।

ভিষেক শর্মার রেকর্ডই পুরো বিস্ফোরক

এছাড়া ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ভারতের বিশ্বকাপের দলের ক্রিকেটাররা মোট ১০৮১টা ছক্কা মেরেছেন। প্রত্যেক ১০.৯৯ বল অন্তর ছক্কা হাঁকিয়েছেন ভারতের ব্যাটাররা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ব্যাটাররা এই সময়কালের মধ্যে ১১.৯১ বল অন্তর ছক্কা মেরেছেন।

তবে ছয় মারার নিরিখে শুধুমাত্র ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মার রেকর্ডই পুরো বিস্ফোরক। ২৪৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। যা বিশ্বকাপের মঞ্চে খেলা সমস্ত ব্যাটারদের এই সময়কালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

এই সময়ের মধ্যে অন্তত ৩০টি ছয় মেরেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বলে ছয় মারার নিরিখেও শীর্ষে আছেন অভিষেক শর্মা। প্রত্যেক ৬.৭৮ বল অন্তর ছক্কা হাঁকিয়েছেন অভিষেক। 

এই তালিকায় দুশোর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করা একমাত্র ব্যাটার হলেন অভিষেক। তবে তিনি ছাড়া ঈশান কিষাণ প্রত্যেক ৯.৬৪ বল অন্তর, হার্দিক পান্ডিয়া প্রত্যেক ১০.৪৭ বল অন্তর এবং শিবম দুবে প্রত্যেক ১০.৬৭ বল অন্তর ছক্কা হাঁকিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।