New Zealand vs India T20 Series: চলতি নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল ভারতীয় দল। এবার নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে ভারতীয় দল। সেটা করতে পারলে নতুন নজির গড়বে ভারত।
KNOW
India tour of New Zealand 2026: নিউজল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচই জিতে দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল ভারতীয় দল। মঙ্গলবার ওয়েলিংটনের (Wellington) হনরি স্টেডিয়ামে (Hnry Stadium) ছয় উইকেটে জয় পেল ভারতীয় দল। দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে সহজ জয় পেল ভারত। ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয় দল। নিউজিল্যান্ড সফরে অতীতে কোনও সিরিজে ভারতের এরকম দাপট দেখা যায়নি। এবার বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যাটারদের অসামান্য পারফরম্যান্সের সুবাদে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল। এবার এই সিরিজের বাকি দুই ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করাই ভারতীয় দলের লক্ষ্য।
অভিষেকের ব্যাটিং-তাণ্ডব
নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে খেলার সুযোগ পেলেও, ভালো ব্যাটিং করতে পারেননি বৈভব। তবে মঙ্গলবার ওপেনিংয়ে জায়গায় পেয়ে পরিচিত ছন্দে ব্যাটিং করলেন এই কিশোর। তিনি ১৯ বলে ৪৫ রান করেন। বৈভবের ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। বৈভব অর্ধশতরান করার আগেই আউট হয়ে গেলেও, অভিষেক ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। তিনি ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৩৫ বলে শতরান পূর্ণ করেন। শেষপর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করে আউট হয়ে যান অভিষেক। তিনি নয়টি বাউন্ডারি ও ১১টি ওভার-বাউন্ডারি মারেন। এর ফলেই সহজ জয় পেল ভারত।
ম্লান ড্যারিল মিচেলরা
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৯৮ রান করে নিউজিল্যান্ড। ভালো ব্যাটিং করেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তিনি ৫২ বলে পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারির সাহায্যে ৮৯ রান করে অপরাজিত থাকেন। ওপেনার ফিন অ্যালেন (Finn Allen) ২৫ বলে ৪০ রান করেন। তিনি পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। ফের ভালো ব্যাটিং করেন বিভন জ্যাকবস (Bevon Jacobs)। তিনি ২৩ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। তবে বড় স্কোর করলেও, অভিষেকদের দাপটে ম্লান হয়ে গেল নিউজিল্যান্ড।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


