MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Abhishek Sharma: টি-২০ ম্যাচে ১১-তম শতরান, বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা

Abhishek Sharma: টি-২০ ম্যাচে ১১-তম শতরান, বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা

Abhishek Sharma Record: টি-২০ ফর্ম্যাটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম বিপজ্জনক ব্যাটার অভিষেক শর্মা। আইপিএল-এর (IPL) পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই ব্যাটার। মঙ্গলবারও তাঁর ব্যাটিং-তাণ্ডব দেখা গেল।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 27 2026, 06:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৫ বলে শতরান, নতুন রেকর্ড গড়লেন অভিষেক শর্মা
Image Credit : X

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৫ বলে শতরান, নতুন রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

অভিষেক শর্মার রেকর্ড

মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। ওয়েলিংটনে ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই কিউয়ি বোলারদের আক্রমণ করতে থাকেন অভিষেক। প্রথমে ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৩৫ বলে শতরান পূর্ণ করেন এই ওপেনার। তিনি চলতি বছরে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় শতরান করলেন।

DID YOU
KNOW
?
আরও রেকর্ড গড়বেন?
আর দু'টি শতরান করলেই আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের মালিক হয়ে যাবেন অভিষেক শর্মা। তাঁর সামনে শুধু রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি বেঁধে ওয়েলিংটনে ব্যাটিং-তাণ্ডব অভিষেক শর্মার
Image Credit : X

বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি বেঁধে ওয়েলিংটনে ব্যাটিং-তাণ্ডব অভিষেক শর্মার

বৈভব-অভিষেকের ব্যাটিং-তাণ্ডব

মঙ্গলবার ওয়েলিংটনে ৩৮ বলে ৯টি বাউন্ডারি ও ১১টি ওভার-বাউন্ডারির সাহায্যে ১১৩ রান করেন অভিষেক শর্মা। তাঁর ওপেনিং পার্টনার বৈভব সূর্যবংশী ১৯ বলে ৪টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারির ৪৫ রান করেন। তাঁদের ওপেনিং জুটিতে মাত্র ৭.১ ওভারে যোগ হয় ১৩৩ রান। এই দুই বাঁ হাতি ব্যাটারের দাপটে পাওয়ার প্লে-তেই একাধিক রেকর্ড গড়ে ভারতীয় দল।

৩০
আফগানিস্তানের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছেন অভিষেক শর্মা।
চলতি বছরেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৩০ বলে শতরানের রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।

Related Articles

Related image1
New Zealand vs India: অভিষেক শর্মার বিস্ফোরক শতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Related image2
Virat Kohli: নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, ব্র্যাবোর্ন স্টেডিয়ামের নেটে ঘাম ঝরালেন বিরাট
310
আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পাওয়ার প্লে-তে সর্বাধিক রান ভারতের
Image Credit : X

আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পাওয়ার প্লে-তে সর্বাধিক রান ভারতের

পাওয়ার প্লে-তে সর্বাধিক রানের রেকর্ড ভারতের

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে রান তাড়া করতে নেমে প্রথম ছয় ওভারে ১১৮ রান তোলে ভারতীয় দল। আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পাওয়ার প্লে-তে এটিই সর্বাধিক রান। এদিন ভারতের ইনিংসের প্রথম ওভারে হয় ২৬ রান, যা এই ফর্ম্যাটে আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশগুলির মধ্যে এক ওভারে সর্বাধিক রান।

410
টি-২০ ফর্ম্যাটে ১১-তম শতরান করে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা
Image Credit : X

টি-২০ ফর্ম্যাটে ১১-তম শতরান করে বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা

বিরাটকে ছাপিয়ে গেলেন অভিষেক

মঙ্গলবার টি-২০ ফর্ম্যাটে ১১-তম শতরান করলেন অভিষেক শর্মা। এতদিন ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক শতরানের রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। এই কিংবদন্তি ১০টি শতরান করেছেন। এবার তাঁকে ছাপিয়ে গেলেন অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল টি-২০ ফর্ম্যাটে ২২টি শতরান করেছেন। পাকিস্তানের বাবর আজম টি-২০ ফর্ম্যাটে ১৩টি শতরান করেছেন। তাঁদের ছাপিয়ে যেতে পারেন অভিষেক।

510
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটেও সর্বাধিক শতরানের রেকর্ড গড়ার পথে অভিষেক শর্মা
Image Credit : X

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটেও সর্বাধিক শতরানের রেকর্ড গড়ার পথে অভিষেক শর্মা

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে চতুর্থ শতরান অভিষেকের

মঙ্গলবার আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে চতুর্থ শতরান করলেন অভিষেক শর্মা। এই তরুণ ব্যাটার ভারতীয় দলের হয়ে ৭০-তম ম্যাচ খেলতে নেমে চতুর্থবার শতরান করলেন। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিষেক। ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে পাঁচটি করে শতরান করেছেন। অভিষেকের সামনে তাঁদের ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

610
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩০ বলে শতরানের রেকর্ড আছে অভিষেক শর্মার
Image Credit : X/BCCI

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩০ বলে শতরানের রেকর্ড আছে অভিষেক শর্মার

৩০ বলে শতরান অভিষেকের

২০২৪ সালের জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরান করেছিলেন অভিষেক শর্মা। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে শতরান করেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৩০ বলে শতরান করে আরও বড় নজির গড়েন এই ওপেনার। আইসিসি-র পূর্ণাঙ্গ সদস্য দেশের কোনও ব্যাটারের আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সেটাই ছিল দ্রুততম শতরান।

710
মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করে শতরান করলেন অভিষেক শর্মা
Image Credit : X/BCCI

মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করে শতরান করলেন অভিষেক শর্মা

ওয়েলিংটনে দাপট অভিষেকের

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে নিজের রেকর্ডের তালিকায় আরও একটি সাফল্য যোগ করলেন অভিষেক শর্মা। এবারের নিউজিল্যান্ড সফরের শুরুতে ব্যর্থতার পর যেভাবে বিধ্বংসী মেজাজে ফিরে এলেন তিনি, তাতে সিরিজের বাকি ম্যাচগুলিতেও তাঁকে ঘিরে প্রত্যাশা বাড়ছে।

810
সাময়িক ব্যর্থতার পর মঙ্গলবার রাজকীয়ভাবে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা
Image Credit : ANI

সাময়িক ব্যর্থতার পর মঙ্গলবার রাজকীয়ভাবে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা

ফর্মে ফিরলেন অভিষেক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি অভিষেক শর্মা। তবে মঙ্গলবার তৃতীয় ম্যাচে চেনা মেজাজে দেখা গেল তাঁকে। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে মাত্র ৩৫ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষপর্যন্ত ৩৮ বলে ১১৩ রান করে ভারতের ইনিংসের দশম ওভারে আউট হন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ন'টি চার এবং ১১টি ছক্কা ছিল।

910
অভিষেক শর্মা-বৈভব সূর্যবংশীর দাপটে পাওয়ার প্লে-তেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়
Image Credit : X/@CricCrazyJohns

অভিষেক শর্মা-বৈভব সূর্যবংশীর দাপটে পাওয়ার প্লে-তেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়

দাপুটে জয় ভারতের

মঙ্গলবার অভিষেক শর্মা যখন আউট হন, ততক্ষণে ম্যাচ কার্যত ভারতের হাতের মুঠোয়। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১৭৮/২। তৃতীয় টি-২০ ম্যাচ ও সিরিজ জিততে প্রয়োজনীয় রানের তুলনায় মাত্র ২১ রান দূরে ছিল ভারতীয় দল। অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

1010
ভবিষ্যতে ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারে অভিষেক শর্মা-বৈভব সূর্যবংশী জুটি
Image Credit : ANI

ভবিষ্যতে ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারে অভিষেক শর্মা-বৈভব সূর্যবংশী জুটি

অভিষেক-বৈভব জুটির দাপট

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে প্রথমবার ওপেন করলেন অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। এর আগে সঞ্জু স্যামসনের সঙ্গে ব্যাটিং ওপেন করেছেন অভিষেক। মঙ্গলবার অভিষেক-বৈভব জুটি যেভাবে বিধ্বংসী ব্যাটিং করল, তাতে ভারতের টিম ম্যানেজমেন্ট এই জুটিকেই সুযোগ দিতে পারে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Street Premier League: দায়িত্বে গোয়া সরকার, শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ
Recommended image2
Retention List of IPL 2027: কোন কোন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর? প্রকাশ্যে ১০ দলের আইপিএল রিটেনশনের তালিকা
Recommended image3
MS Dhoni IPL Retirement: আইপিএল-এ ধোনির এই রেকর্ডগুলি কি অক্ষতই থেকে যাবে?
Recommended image4
IPL 2027: রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন শামি! লখনউতে স্যাম কুরান, জমজমাট আইপিএল ট্রেড ডিল
Recommended image5
Virat Kohli: 'বিরাট কোহলি সবচেয়ে বড় ভুল করেছে,' কেন এমন বললেন কপিল দেব?
Related Stories
Recommended image1
New Zealand vs India: অভিষেক শর্মার বিস্ফোরক শতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Virat Kohli: নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি, ব্র্যাবোর্ন স্টেডিয়ামের নেটে ঘাম ঝরালেন বিরাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved