Vaibhav Sooryavanshi: হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, এখন কেমন আছেন বৈভব?

Published : Apr 26, 2026, 10:11 AM ISTUpdated : Apr 26, 2026, 10:23 AM IST
vaibhav sooryavanshi century

সংক্ষিপ্ত

Vaibhav Sooryavanshi Injury: শনিবার রাতে আইপিএল-এর (IPL 2026) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals vs Sunrisers Hyderabad) কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। জয়পুরে (Jaipur) প্রবল গরম ও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জন্যই তিনি চোট পান বলে মনে করা হচ্ছে।

DID YOU KNOW ?
৩৬ বলে শতরান
শনিবার রাতে আইপিএল-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেন রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী।

Vaibhav Sooryavanshi Injury Update: শনিবার আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের (Rajasthan Royals vs Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তবে এখন ভালো আছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর ব্যাটারের চোট গুরুতর নয়। এমনই জানিয়েছেন রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathour)। তিনি জানিয়েছেন, ‘ও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল। তবে এখন ওকে দেখে মনে হচ্ছে ঠিক আছে। ওর শুশ্রুষা করা হয়েছে। ফলে ও ঠিক আছে। ও পরের ম্যাচে খেলতে পারবে কি না, সেটা আমরা দু-একদিনের মধ্যেই জানতে পারব। তবে ওর চোট দেখে গুরুতর কিছু বলে মনে হচ্ছে না।’ বৈভব চোট পাওয়ার পর ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে রাঠারের কথায় স্বস্তি ফিরেছে।

ফিল্ডিং করার সময় চোট বৈভবের

শনিবার সওয়াই মানসিং স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে রাজস্থান। ওপেন করতে নেমে ৩৬ বলে শতরান পূরণ করেন বৈভব। এই কিশোর ৩৭ বলে ১০৩ রান করে আউট হয়ে যান। এরপর ফিল্ডিং করার সময় চোট পান বৈভব। হায়দরাবাদের ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করছিলেন জোফ্রা আর্চার (Jofra Archer)। কভারের উপর দিয়ে শট খেলেন ঈশান কিষান (Ishan Kishan)। ছুটে গিয়ে সেই বল ধরার চেষ্টা করেন বৈভব। সেই সময়ই তিনি চোট পান। তাঁকে দেখে মনে হচ্ছিল যন্ত্রণা হচ্ছে। মাঠে ছুটে যান রাজস্থান রয়্যালসের ফিজিও। মাঠেই বৈভবের প্রাথমিক শুশ্রুষা করা হয়। এরপর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বৈভবের প্রশংসায় রাঠোর

বৈভব যেভাবে ব্যাটিং করে চলেছেন, তাতে মুগ্ধ রাঠোর। তিনি এই কিশোরের প্রশংসা করে বলেছেন, ‘ওর সম্পর্কে যা বলার বলে দিয়েছি। ও একজন বিশেষ খেলোয়াড়। ও সত্যিই ভালো খেলছে।’ আইপিএল শেষ হওয়ার পরেই সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন এই কিশোর। তিনি জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ বছর বয়সেই সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ পেতে পারেন বৈভব।
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়ে ১৫ বছর বয়সেই সিনিয়র পর্যায়ে ভারতের পুরুষ ক্রিকেট দলে সুযোগ পেতে পারেন বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

RR vs SRH: বৈভবের শতরানের পাল্টা ঈশানের অসাধারণ ইনিংস, রাজস্থানের ঘরের মাঠে জয় হায়দরাবাদের
Vaibhav Sooryavanshi: ৩৬ বলে শতরান! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মেজাজে বৈভব