Vaibhav Sooryavanshi: ভারতীয় ক্রিকেটের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। তিনি ১৪ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (2026 ICC Under-19 Men's Cricket World Cup) জিতেছেন। ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে এই কিশোর।

DID YOU
KNOW
?
বৈভব সূর্যবংশীর রেকর্ড
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৫ রানের অসাধারণ ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী।

2026 ICC Under-19 Men's Cricket World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করার জন্য বিশেষ পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁর হাতে ৫০ লক্ষ টাকার চেক তুলে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar Chief Minister Nitish Kumar)। মুখ্যমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ করা হয়েছিল বৈভবকে। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (Bihar Deputy Chief Minister Samrat Chaudhary) এবং বিহারের ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিং (Bihar Sports Minister Shreyasi Singh)। ভারতের সিনিয়র দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি বৈভব। তবে তিনি গতবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ভারতীয় এ দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বৈভব। এই কারণেই তাঁকে বিশেষ পুরস্কার দিল বিহার সরকার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স বৈভবের

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাত ম্যাচ খেলে ৪৩৯ রান করেছেন বৈভব। তাঁর ব্যাটিংয়ের গড় ৬২.৭১। স্ট্রাইক রেট ১৬৯.৫০। এই টুর্নামেন্টে সর্বাধিক ৩০টি ওভার-বাউন্ডারি মেরেছেন বৈভব। তিনি সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ফাইনালে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ওপেন করতে নেমে ৮০ বলে ১৭৫ রান করেন এই কিশোর। তিনি ৫৫ বলে শতরান পূরণ করেন। যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুত শতরান। তাঁর এই ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। এই পারফরম্যান্সের পর তাঁকে সিনিয়র জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠছে।

Scroll to load tweet…

আইপিএল-এ রেকর্ড বৈভবের

আইপিএল-এ ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেক হয় বৈভবের। তিনিই আইপিএল-এ সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। সবচেয়ে কম বয়সে আইপিএল-এ শতরানের রেকর্ডও গড়েছেন এই কিশোর। তিনি ৩৫ বলে শতরান করেন। এবারের আইপিএল-এও (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাতে চান বৈভব। তিনি ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। এর জন্য দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা দিচ্ছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।