Virat Kohli: টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে (London) থাকেন বিরাট কোহলি। এর জন্য তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যায়। আইপিএল ২০২৬ (IPL 2026) চলাকালীন ফের এই প্রশ্ন উঠল। অনেকে রসিকতা করে বলছেন, পাঁচ বিদেশি ক্রিকেটার নিয়ে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।
KNOW
IPL 2026: এবারের আইপিএল-এ সব দল চারজন করে বিদেশি ক্রিকেটার নিয়ে খেলছে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) পাঁচজন বিদেশি ক্রিকেটার নিয়ে খেলছে। পঞ্চম বিদেশি ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় এমনই রসিকতা শুরু হয়েছে। কারণ, বছরের বেশিরভাগ সময়ই পরিবারের সঙ্গে লন্ডনে (London) থাকেন এই কিংবদন্তি। এক অনুষ্ঠানে এই প্রসঙ্গ উঠে এল এবং জবাবও দিলেন বিরাট। তিনি বললেন, ‘আপনারা কেন আমাকে এই প্রশ্ন করছেন জানি না। বিদেশি খেলোয়াড়দের প্রশ্ন করুন। আমি একজন বিদেশি ক্রিকেটার নই। আমি কি একজন বিদেশি ক্রিকেটার?’ টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, ভারতীয় দলের হয়ে এখনও ওডিআই ফর্ম্যাটে খেলছেন বিরাট। তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলতে পারেন। কিন্তু এই তারকাকেই এখন বিদেশি ক্রিকেটার বলা হচ্ছে।
প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে স্বস্তিতে বিরাট
গত বছর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। এ প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমরা দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে নিতে পেরেছি। সেই রাতে আমার এ কথাই মনে হয়েছিল। সবকিছুই সহজ হয়ে গিয়েছিল। কঠোর পরিশ্রমের ফল হিসেবে জয় পেয়েছি। আমরা যা আত্মত্যাগ করেছি, তার প্রতিদান পেয়েছি। খেলার প্রতি সবসময় দায়বদ্ধ থেকেছি। এই সাফল্য নিশ্চয়তা, পুরস্কার হিসেবে এসেছে। জানতে পেরেছি, আমার সময় নষ্ট হয়নি। বহু মানুষ হার থেকে শিক্ষা নেয়। কিন্তু অনেকে হারের ফলে ভগ্নহৃদয়ও হয়ে পড়ে। তাই কঠোর পরিশ্রমের পর জয় পেলে মনে হয় কাজের প্রতি ন্যায়বিচার করা হল। আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা পাওয়া যায়।’
অসাধারণ ব্যাটিং বিরাটের
এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন বিরাট। তিনি পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখিয়ে যেতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


