West Asia Crisis: পশ্চিম এশিয়ার আকাশপথের সমস্যা মিটল, দেশে ফিরছেন আটকে পড়া ক্রিকেটাররা

Published : Mar 12, 2026, 10:00 PM ISTUpdated : Mar 12, 2026, 10:11 PM IST
South Africa Cricket Team

সংক্ষিপ্ত

West Asia War: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চলাকালীন পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছিল। ইরান-ইজরায়েলের যুদ্ধের (Iran-Israel War) প্রভাব পড়ে সারা পশ্চিম এশিয়ায়। দুবাইয়ের আকাশপথ (Dubai Airspace) বন্ধ হয়ে যায়। এর ফলে ভারতে আটকে পড়েন একাধিক দলের ক্রিকেটাররা। তবে তাঁরা এবার দেশে ফিরছেন।

DID YOU KNOW ?
পশ্চিম এশিয়ায় যুদ্ধ
পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব ক্রীড়াক্ষেত্রেও পড়েছে। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও যুদ্ধের প্রভাব দেখা যাচ্ছে।

2026 ICC Men's T20 World Cup: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে (West Asia War) ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে এসে আটকে পড়েছিলেন বিভিন্ন দলের ক্রিকেটাররা। জিম্বাবোয়ে (Zimbabwe) ও ইংল্যান্ডের (England) ক্রিকেটারদের আগেই দেশে ফেরানোর ব্যবস্থা করেছিল আইসিসি। নিউজিল্যান্ডের (New Zealand) ক্রিকেটাররাও দেশে পিরে গিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকা (South Africa), ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ক্রিকেটারদেরও দেশে ফেরার ব্যবস্থা করা হল। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা দলের বাকি ২৯ জন সদস্য এবং ওয়েস্ট ইন্ডিজ দলের চূড়ান্ত ১৬ জন সদস্য নিজেদের দেশে ফেরার উড়ান ধরেছেন। ফলে এক জটিল সমস্যা মেটানো সম্ভব হল। সারা বিশ্বে অত্যন্ত কঠিন এবং ব্যতিক্রমী পরিস্থিতিতে এই সমস্যা মিটিয়ে ফেলা হল।’

নিরাপদেই দেশে ফেরার ব্যবস্থা

আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'এই সময়ে আইসিসি-র অপারেশনস ও লজিস্টিকস দল নিয়মিত বিভিন্ন দেশের সরকার, বিমান সংস্থা, চার্টার ফ্লাইট প্রদানকারী সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন সদস্য দেশের বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে যে সমস্যা তৈরি হয়েছিল, তা যাতে ভালোভাবে মেটানো যায়, সেটা নিশ্চিত করাই প্রাথমিক লক্ষ্য ছিল।' আইসিসি আরও জানিয়েছে, যাঁরা ভারতে আটকে পড়েছিলেন তাঁদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর উপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়।

কলকাতা থেকে ফিরলেন ক্রিকেটাররা

ওয়েস্ট ইন্ডিজ দল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে (India vs West Indies) খেলার পর থেকেই কলকাতায় আটকে পড়ে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর থেকেই কলকাতায় ছিলেন। কয়েকদিন আগে নয়জন ক্যারিবিয়ান ক্রিকেটার ভারত ছেড়ে চলে যেতে সক্ষম হন। দলের বাকি ১৬ জন এবার বাণিজ্যিক উড়ানে দেশে ফিরলেন। দক্ষিণ আফ্রিকা দলের ২৯ জন সদস্য একসঙ্গেই দেশে ফিরলেন। ফলে স্বস্তি পেল আইসিসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপ খেলতে এসে আটকে পড়া শেষ ২ দল দেশে ফিরল।
ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে এসে একাধিক দল আটকে পড়েছিল। শেষ ২ দল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাও এবার দেশে ফিরল।
Read more Articles on
click me!

Recommended Stories

Abrar Ahmed: দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানের আবরার আহমেদ
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরকে অবসর নিতে বাধ্য করেছিল বিসিসিআই! ক্রিকেট মহলে চাঞ্চল্য