Cristiano Ronaldo: 'আমাকে ডুবিয়েছে,' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তোপ এরিক টেন হ্যাগের

Published : Oct 20, 2026, 07:51 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo vs Erik ten Hag: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) প্রাক্তন ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিবাদ নিয়ে বিশ্বজুড়ে অনেক চর্চা হয়েছে। চার বছর আগের সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ডাচ কোচ। তিনি রোনাল্ডোকে তীব্র আক্রমণ করেছেন।

DID YOU KNOW ?
নির্বাসিত রোনাল্ডো
পর্তুগালের জাতীয় শিবির ছেড়ে চলে যাওয়ায় ৩০ দিনের জন্য নির্বাসিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Erik ten Hag: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দ্বিতীয় অধ্যায়ের শেষদিকে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে বিষয়ে মুখ খুললেন সেই সময়ের ম্যানেজার এরিক টেন হ্যাগ। তিনি রোনাল্ডোকে তীব্র আক্রমণ করলেন। এই পর্তুগিজ কিংবদন্তির পেশাদারিত্ব ও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন ডাচ ম্যানেজার। তাঁর দাবি, রোনাল্ডো তাঁকে ও ম্যান ইউকে ডুবিয়েছেন। টেন হ্যাগের মতে, ব্যক্তিগত সাফল্য ও তারকা ফুটবলারের মর্যাদার চেয়ে দলের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2022) শেষ হওয়ার পরেই ম্যান ইউ ছাড়েন রোনাল্ডো। টেন হ্যাগের সঙ্গে দ্বন্দ্বই এর প্রধান কারণ ছিল। এক সাক্ষাৎকারে ম্যান ইউ ম্যানেজারকে তোপ দেগেছিলেন পর্তুগিজ মহাতারকা। চার বছর পর জবাব দিলেন ডাচ ম্যানেজার।

রোনাল্ডোকে তোপ টেন হ্যাগের

রোনাল্ডোকে আক্রমণ করে টেন হ্যাগ বলেছেন, ‘ও দলকে ডুবিয়েছে, আমাকেও ডুবিয়েছে। কারণ, আমরা ওকে ধরেই পরিকল্পনা করেছিলাম। আমি ওকে অনেকবার বলেছি, ‘রনি, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সবাই চেষ্টা করছে। কিন্তু তুমি যদি বক্সে পৌঁছতেই না পারো, তা হলে গোল করবে কী করে?’ ও সেটা করতে পারছিল না। বল পায়ে থাকুক বা না থাকুক, কোনও অবস্থাতেই ও দৌড়চ্ছিল না। কারণ, ও নিজেকে ঠিকভাবে তৈরি করেনি।’

টেন হ্যাগ ম্যানেজার হওয়ার পরেই রোনাল্ডোর সমস্যা শুরু

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পর প্রথম মরসুমে ভালো ফর্মে ছিলেন রোনাল্ডো। ২০২১-২২ মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেন এই মহাতারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে (Premier League) ১৮ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ছয় গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। কিন্তু টেন হ্যাগ দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ২০২২-২৩ মরসুমের মাঝপথে দল ছাড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে মাত্র তিন গোল করেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন মাত্র চারটি ম্যাচে। বিতর্ক চরমে ওঠে টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur FC) বিরুদ্ধে ম্যাচে। পরিবর্ত হিসেবে মাঠে নামতে অস্বীকার করেন রোনাল্ডো। ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান রোনাল্ডো। এরপর পিয়ার্স মরগ্যানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে ক্লাব ও কোচের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি। শেষপর্যন্ত ২০২২ সালের নভেম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালে ম্যান ইউ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
২০২২ সালের নভেম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর তিনি যোগ দেন আল-নাসরে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs New Zealand T20 Series: ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ কবে, কোথায়, কখন দেখবেন?
Ranji Trophy: শাহবাজদের দাপটে এবার সার্ভিসেস বধ বাংলার, দুইয়ে দুই বঙ্গ ব্রিগেডের