Manchester United vs Leeds United FC: গত কয়েক মরসুম ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ-সহ (Premier League 2026-27) যে কোনও টুর্নামেন্টেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভালো পারফরম্যান্স দেখা যাচ্ছে না। চলতি মরসুমেও সেই ধারা চলছে। চলতি প্রিমিয়ার লিগে সাত ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে ম্যান ইউ।
KNOW
Premier League 2026-27: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) খারাপ ফর্মের ধারাবাহিকতা অব্যাহত। চলতি মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল না মাইকেল ক্যারিকের (Michael Carrick) দল। রবিবার এল্যান্ড রোডে (Elland Road) প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের (Leeds United FC) সঙ্গে ১-১ ড্র করল ম্যান ইউ। প্রথমার্ধে ব্রায়ান এমবেউমোর (Bryan Mbeumo) গোলে এগিয়ে গেলেও, শেষপর্যন্ত তিন পয়েন্ট পেল না ক্যারিকের দল। দ্বিতীয়ার্ধে লিডস ইউনাইটেডকে সমতায় ফেরান ডমিনিক ক্যালভার্ট-লিউইন (Dominic Calvert-Lewin)। এই ম্যাচেও জয় না পাওয়ার ফলে ম্যান ইউয়ের উপর চাপ বাড়ল। চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে সাত পয়েন্ট পেয়েছে ম্যান ইউ। মাত্র এক ম্যাচে জয় এসেছে। চার ম্যাচ ড্র হয়েছে এবং হার দুই ম্যাচে। লিগ টেবলে ১৩ নম্বরে ম্যান ইউ। অন্যদিকে, সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সাত নম্বরে লিডস ইউনাইটেড। এই ক্লাব দুই ম্যাচে জয় পেয়েছে, চার ম্যাচ ড্র করেছে এবং এক ম্যাচে হেরে গিয়েছে।
ঘুরে দাঁড়াতে পারছে না ম্যান ইউ
ম্যান ইউয়ের সমস্যা মিটছেই না। সম্প্রতি ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ (Lisandro Martinez)। সবমিলিয়ে মাঠে ও মাঠের বাইরে ডামাডোল চলছে। ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ভালো সময় আসছেই না। রবিবারও ঘুরে দাঁড়াতে পারল না ম্যান ইউ। লিডস ইউনাইটেডের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করে ফের পয়েন্ট নষ্ট করল ম্যান ইউ। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ছয় ম্যাচে জয়হীন থাকার মধ্যে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয় পায়নি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
নানা সমস্যায় জর্জরিত ম্যান ইউ
লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচেও ম্যান ইউয়ের খেলায় নানা সমস্যা প্রকট হয়ে উঠল। আক্রমণে ভেদশক্তির অভাব দেখা যাচ্ছে। একইসঙ্গে বারবার বলের দখল হারানো, বিপক্ষ দলের রক্ষণে ফাটল ধরাতে না পারায় জয় আসছে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








