
CWG 2026: গ্লাসগো কমওয়েলথ গেমস ২০২৬-এ ইতিহাস গড়ার মুখে দাঁড়িয়ে ভারতীয় বক্সিং। সোনার দিকে চোখ রেখে গ্লাসগোয় রিংয়ে আজ নামছেন ভারতের ১০ জন বক্সার। ১০ জন ভারতীয় বক্সার একই দিনে কমনওয়েলথ গেমসের মত মঞ্চে একই সঙ্গে সোনা জিততে পারেন। এক অভূতপূর্ব মাহেন্দ্রক্ষণে মুখোমুখি ভারতীয় বক্সাররা। আজ গ্লাসগোর বক্সিং রিংয়ে প্রতিটি লড়াই মেডেল ফাইনাল বা সোনা জয়ের লড়াই। চলতি গ্লাসগো গেমসে ভারতীয় বক্সারদের অপ্রতিরোধ্য ফর্মে আছেন। এবারের কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে পুরুষ ও মহিলাদের মহিলা মিলিয়ে মোট ১৪টি ওজন বিভাগ রয়েছে। তার মধ্য়ে দশটি বিভাগেরই ফাইনালে উঠছেন দশজন ভারতীয়।
পুরুষদের বিভাগে ৫৫ কেজি, ৬০ কেজি, ৮০ কেজি এবং +৯০ কেজির ফাইনালে খেলবেন ভারতীয়রা (৪ জন)। এবং মহিলাদের বিভাগে ৫১ কেজি, ৫৪ কেজি, ৫৭ কেজি, ৬০ কেজি, ৭০ কেজি এবং ৭৫ কেজি। মহিলাদের বিভাগে একমাত্র ৬৫ কেজি বিভাগের ফাইনালে নেই কোনও ভারতীয়। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রিংয়ে এক ঐতিহাসিক 'গোল্ড হান্ট' বা স্বর্ণশিকার অভিযানে নামছে ভারত।
১. মহিলাদের ৫৪ কেজির ফাইনাল (বিকেল ৩:৩০)
বিকেলে ভারতের অভিযান শুরু করবেন প্রীতি পাওয়ার। তাঁর প্রতিপক্ষ কানাডার স্কালর্ট সাভানা দেলগাদো।
২. মহিলাদের ৫৭ কেজির ফাইনাল (বিকেল ৩:৪৫)
রিংয়ে নামছেন ভারতীয় তারকা জ্যাসমিন লাম্বোরিয়া। সোনা জয়ের লক্ষ্যে তাঁর মুখোমুখি উত্তর আয়ারল্যান্ডের মিশেলা ওয়ালশ।
৩. পুরুষদের ৫৫ কেজির ফাইনাল (বিকেল ৪:৪৫)
পুরুষ বিভাগে ভারতের হয়ে প্রথম সোনার লড়াইয়ে নামছেন যাদুমণি সিং। তিনি মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জয় ডিকসনের।
৪. মহিলাদের ৫১ কেজির ফাইনাল (রাত ৯:০০)
রাতের সেশনের প্রথম ফাইনাল ম্যাচে ভারতের সাক্ষী চৌধুরী রিভেঞ্জ মোডে নামছেন ইংল্যান্ডের রুবি হোয়াইটের বিরুদ্ধে।
৫. মহিলাদের ৬০ কেজির ফাইনাল (রাত ৯:১৫)
লাইমলাইটে নামছেন প্রিয়া ঘাঙ্গাস। সোনা জয়ের বাউটে তাঁর প্রতিপক্ষ কানাডার মারি-বাথৌল আল-আহমাদিয়ে।
৬. মহিলাদের ৭০ কেজির ফাইনাল (রাত ৯:৪৫)
কঠিন চ্যালেঞ্জের সামনে অরুণধতী চৌধুরী। ইংল্যান্ডের হোম ফেভারিট চ্যান্টেল রিডের মোকাবিলা করবেন তিনি।
৭. মহিলাদের ৭৫ কেজির ফাইনাল (রাত ১০:১৫)
রিং কাঁপাতে প্রস্তুত অলিম্পিক পদকজয়ী লভলিনা বরগোহাঁই। স্বর্ণপদকের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার এমা-সু গ্রিনট্রি।
৮. পুরুষদের ৬০ কেজির ফাইনাল (রাত ১০:৪৫)
পুরুষদের ক্যাটাগরিতে ভারতের অন্যতম ভরসা শচীন সিওয়াচ সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন নামিবিয়ার ট্রাইঅগেইন মর্নিং এনডেভেলোর।
৯. পুরুষদের ৮০ কেজির ফাইনাল (রাত ১১:১৫)
গভীর রাতে হেভিওয়েট বাউটে নামছেন অঙ্কুশ পাংঘাল। তাঁর প্রতিপক্ষ ইংল্যান্ডের ডাইমেজি শিতু।
১০. পুরুষদের ৯০+ কেজির ফাইনাল (রাত ১১:৪৫)
দিনের শেষ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। ভারতীয় সুপার হেভিওয়েট বক্সার নরেন্দর বেরওয়াল মুখোমুখি হবেন ইংল্যান্ডের ডামার থমাসের।
নজরে রাখার মতো দিক:
অনন্য নজির: একই দিনে কোনও দেশের ১০ জন বক্সার ফাইনালে ওঠার নজির আন্তর্জাতিক বক্সিংয়ের মঞ্চে বেশ বিরল।
পুরুষ ও মহিলা বিভাগে সমান জোর: ভারত আজ হালকা থেকে হেভিওয়েট— মোট ১০টি ভিন্ন ক্যাটাগরিতে সোনা জয়ের সুযোগ পাচ্ছে।
সময়সূচি: বিকেল ৩:৩০ থেকে শুরু হয়ে খেলা গড়াচ্ছে রাত ১১:৪৫ পর্যন্ত, যা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের চোখের পলক ফেলতে দেবে না।