World Football News: ফুটবল বিশ্বকাপের দুই জায়ান্ট দেশ। কিন্তু সেই বিশ্ব চ্যাম্পিয়নরাই কার্যত, মুখ থুবড়ে পড়ল। ব্রাজিল হারল জাপানের কাছে এবং আর্জেন্টিনা পরাজিত হল উরুগুয়ের বিরুদ্ধে। নিঃসন্দেহে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিল উরুগুয়ে এবং জাপান (World Football News)।

World Football News: ফুটবল বিশ্বকাপের দুই জায়ান্ট দেশ। কিন্তু সেই বিশ্ব চ্যাম্পিয়নরাই কার্যত, মুখ থুবড়ে পড়ল। ব্রাজিল হারল জাপানের কাছে এবং আর্জেন্টিনা পরাজিত হল উরুগুয়ের বিরুদ্ধে। নিঃসন্দেহে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিল উরুগুয়ে এবং জাপান (World Football News)। হ্যাঁ, এই কথা ঠিক যে, গুরুত্বপূর্ণ ম্যাচ নয়। কিন্তু তবুও জায়ান্ট দল বলে কথা! যদিও দুই গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করে ব্রাজিল। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে এসে তাতসুহিরো সাকামোটোর গোলে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় জাপান। তাৎপর্যপূর্ণ জয়। খেলার শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে জাপান। ম্যাচের ১৫ মিনিটে, টেকফুসা কুবোর গোলে এগিয়ে যায় তারা।

মুখ থুবড়ে পড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা! হারল ব্রাজিল, পরাজিত হল আর্জেন্টিনাও

এরপর ১৯ মিনিটের মাথায় এবার গোল। এবার জাপানের হয়ে গোল করেন কেইটো নাকামুরা। মাঝমাঠ থেকে তখন একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন তারা। উইং প্লে-ও ভালো ছিল জাপানের। তবে ছাড়ার পাত্র নয় ব্রাজিলও। ম্যাচের ৩৩ মিনিটে, দুরন্ত শটে গোল করে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়ে। খেলার ৭৫ মিনিটে, ব্রুনো গুইমারেস গোল করেন ব্রাজিলের হয়ে সমতা ফেরান। কিন্তু নাটক তখনও অনেক বাকি ছিল। অতিরিক্ত সময়ে, তাতসুহিরো সাকামোটোর জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় জাপান। বলা চলে নাটকীয় জয়।

অন্যদিকে আর্জেন্টিনা এবার উরুগুয়ের বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়। যদিও শুরুটা ভালোই করে স্কালোনির ছেলেরা। ম্যাচের ৮ মিনিটে, উরুগুয়ের গোলকিপার ক্রিস্টোফার ফিয়েরমারিন একটি ভালো সেভ করেন। কিন্তু খেলার ৪৮ মিনিটে, লিওনার্দো বালের্দি দুর্ভাগ্যবশত একটি আত্মঘাতী গোল করে বসেন, যার ফলে উরুগুয়ে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তারপর ৫৩ মিনিটে, ব্যবধান আরও বাড়ায় তারা। গোল করেন ম্যাক্সি আরাউহো। খেলার ৭৩ মিনিটে, আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন জুলিয়ান আলভারেজ।তবে এরপর আর কোনও গোল হয়নি। শেষপর্যন্ত, ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।

ভালো ফুটবল উপহার দিল উরুগুয়ে এবং জাপান

কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই পরাজিত হল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি কম্বিনেশনের বদলের জেরেই এই হার? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ। প্রসঙ্গত, বিশ্বকাপেও ব্রাজিলের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছিল জাপান। সেই এশিয়ার দলের কাছেই এবার হার মানতে হল ব্রাজিলকে। আর লাতিন আমেরিকার আরেক দলের কাছে পরাজিত হল আর্জেন্টিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।