Donald Trump: 'ক্রিশ্চিয়ানো দুর্দান্ত খেলোয়াড়,' মেসিকে পাশে নিয়ে বললেন ট্রাম্প

Published : Mar 06, 2026, 04:07 PM IST
Donald Trump

সংক্ষিপ্ত

Donald Trump: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) পশ্চিম এশিয়ায় যুদ্ধে (West Asia War) জড়িয়ে পড়লেও, খোশমেজাজেই আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে (White House) লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে দেখা করলেন।

DID YOU KNOW ?
৩ দেশে বিশ্বকাপ
এবারের বিশ্বকাপ ফুটবল হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। প্রথমবার ৩ দেশ মিলিয়ে বিশ্বকাপ হতে চলেছে।

Lionel Messi vs Cristiano Ronaldo: লিওনেল মেসিকে পাশে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। মেসির দল ইন্টার মায়ামি (Inter Miami CF) এবার এমএলএস কাপ (MLS Cup) চ্যাম্পিয়ন হয়েছে। এই সাফল্য পাওয়ার পর মেসিরা হোয়াইট হাউসে (White House) গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সেখানেই মেসিকে পাশে নিয়ে রোনাল্ডোর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অবশ্য বলেছেন, তাঁর ছেলে ব্যারন ট্রাম্প (Barron Trump) মেসি ও রোনাল্ডোর কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের এ কথা শুনে হেসে ফেলেন মেসি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। মেসির অনুরাগীদের মধ্যে এই ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ট্রাম্পের এই কথা শুনে হাসছেন।

হোয়াইট হাউসে সৌজন্য সাক্ষাৎ মেসির

মেসিকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, 'আমার ছেলে বলেছিল, ড্যাড, আজ এখানে কে আসবেন জানো? জবাবে আমি বলি, জানি না। এখন আমার মনে অনেক কিছু চলছে। তখন আমার ছেলে বলে, লিওনেল মেসি আসছেন! উনি তোমার বড় অনুরাগী। আর একজন ভদ্রলোক আছেন। তাঁর নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।' এরপর মেসিকে ট্রাম্প বলেন, ‘ক্রিশ্চিয়ানো দুর্দান্ত খেলোয়াড়। আপনিও দুর্দান্ত খেলোয়াড়। আপনারা মহান চ্যাম্পিয়ন। আপনারা নিজেদের খেলায় অসাধারণ অ্যাথলিট। আপনারা যেটা ভালোবাসেন সেটা করেন এবং সেটা খুব ভালোভাবেই করেন।’

 

 

মেসিদের সংবর্ধনা ট্রাম্পের

ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, তিনি ফুটবলের খবর রাখেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল খুব বেশি জনপ্রিয় খেলা নয়। বেসবল, বাস্কেটবল, আমেরিকান ফুটবল বেশি জনপ্রিয়। তবে মেসি মেজর লিগ সকারে (Major League Soccer) যোগ দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে। এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি-কে (Vancouver Whitecaps FC) ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন হন মেসিরা। এই সাফল্যের জন্য হোয়াইট হাউসে তাঁদের সংবর্ধনা দেন ট্রাম্প। এই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন ক্রীড়াবিদকেও সম্মানিত করা হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালের বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছেন মেসি-রোনাল্ডো।
২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Ajker Bangla News live: ভোটের ২ দিন আগে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেলেই ভোট দেওয়া যাবে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
RCB vs LSG: বিরাট কোহলির 'ইমপ্যাক্ট', লখনউকে হারিয়ে আইপিএল-এর শীর্ষে আরসিবি