MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • পেশাদার ফুটবল থেকে অবসরের পর কী করবেন? পরিকল্পনা তৈরি লিওনেল মেসির

পেশাদার ফুটবল থেকে অবসরের পর কী করবেন? পরিকল্পনা তৈরি লিওনেল মেসির

Lionel Messi: কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তিনি চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। ক্লাব ফুটবলে হয়তো আরও কয়েক মরসুম খেলবেন। তারপর কী করবেন, সেই পরিকল্পনা তৈরি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 08 2026, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির?
Image Credit : Getty

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির?

বিশ্বকাপের পরেই অবসর মেসির?

২০২২ সালে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। এবার তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে খেলতে নামবেন। এবারের বিশ্বকাপে খেলার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করতে পারেন এই কিংবদন্তি। এখন তাঁর বয়স ৩৮ বছর। চার বছর পর তিনি হয়তো আর বিশ্বকাপে খেলবেন না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন মেসি।

DID YOU
KNOW
?
মেসির নিজের ক্লাব
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের ক্লাব তৈরি করবেন লিওনেল মেসি। তিনি শিশুদের খেলার সুযোগ দিতে চান।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন মেসি
Image Credit : Getty

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন মেসি

ইন্টার মায়ামিতে থাকবেন মেসি

লিওনেল মেসি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন। পিএসজি ছাড়ার পর তিনি এই দলে যোগ দেন। নতুন করে তিন বছরের চুক্তি করেছেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি। তারপর তিনি যদি ক্লাব ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে শেষ ম্যাচ খেলতে পারেন।

২০২৮
২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন লিওনেল মেসি।
ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে ৩ বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। তিনি ২০২৮ পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলবেন।

Related Articles

Related image1
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন বছরে অবসরের তালিকায় বিশ্বের সেরা তারকারা!
Related image2
মায়ামিতে গাড়ি দুর্ঘটনায় জখম লিওনেল মেসির বোন, স্থগিত হয়ে গেল বিয়ে
36
পেশাদার ফুটবল থেকে অবসরের পর কীভাবে সময় কাটাবেন, সেই পরিকল্পনা তৈরি মেসির
Image Credit : Getty

পেশাদার ফুটবল থেকে অবসরের পর কীভাবে সময় কাটাবেন, সেই পরিকল্পনা তৈরি মেসির

অবসরের পর কী করবেন মেসি?

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসর-পরবর্তী জীবনের বিষয়ে পরিকল্পনা সম্পর্কে লিওনেল মেসি জানিয়েছেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাইছি না।’ তবে কোচিংয়ে না এলেও, পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পরেও ফুটবলের সঙ্গেই যুক্ত থাকতে চাইছেন এই কিংবদন্তি। তিনি অবসরকালীন জীবনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন।

46
নিজের ফুটবল ক্লাব তৈরি করে সাফল্য পাওয়ার চেষ্টা করতে পারেন লিওনেল মেসি
Image Credit : Getty

নিজের ফুটবল ক্লাব তৈরি করে সাফল্য পাওয়ার চেষ্টা করতে পারেন লিওনেল মেসি

মেসির নিজের ক্লাব

লিওনেল মেসি আরও জানিয়েছেন, ‘আমি ম্যানেজার হতে পারি। এই ভূমিকা আমার পছন্দের। কিন্তু আমি ক্লাবের মালিক হতে পারলে বেশি খুশি হব। আমি নিজের ক্লাব তৈরি করে একেবারে নিচুতলা থেকে শুরু করে ক্লাবকে উঁচুতে তুলে নিয়ে যেতে চাই। শিশুদের উন্নতি করার সুযোগ দেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করার সুযোগ দিতে চাই। এই ব্যাপারটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।’

56
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ইন্টার মায়ামিরও আংশিক কর্ণধার হতে পারেন মেসি
Image Credit : Getty

পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ইন্টার মায়ামিরও আংশিক কর্ণধার হতে পারেন মেসি

ভবিষ্যতে ইন্টার মায়ামির কর্ণধার মেসি

ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির যে চুক্তি হয়েছে, তাতে বলা হয়েছে, ভবিষ্যতে এই ক্লাবের আংশিক কর্ণধার হতে পারেন আর্জেন্টিনার কিংবদন্তি। তাছাড়াও নিজের ক্লাব তৈরি করতে চাইছেন মেসি। তিনি সতীর্থদেরও এ বিষয়ে উৎসাহ দিচ্ছেন। তাঁরা উৎসাহেই উরুগুয়েতে চতুর্থ ডিভিশনে নতুন ক্লাব ডেপোর্টিভো এলএসএম শুরু করেছেন লুই সুয়ারেজ।

66
এবারের বিশ্বকাপে সহজ গ্রুপে জায়গা পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Image Credit : Getty

এবারের বিশ্বকাপে সহজ গ্রুপে জায়গা পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সহজ গ্রুপে মেসিরা

এবারের বিশ্বকাপে গ্রুপ জে-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডনের সঙ্গে আছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি এখনও বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি আশাবাদী, মেসি এবারও খেলবেন। ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে বিরল নজির গড়বেন মেসি।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta Football League 2026: কলকাতা লিগের লড়াইতে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র! মোহনবাগানও আটকে গেল ইউনাইটেডের কাছে
Recommended image2
Man Utd vs Man City: বিতর্কিত গোলে বাজিমাত, ১০ জনের সিটি হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
Recommended image3
Lionel Messi Goal: বক্সের বাইরে থেকে ফের অবিশ্বাস্য গোল! ৩৯-এও ম্যাজিক দেখাচ্ছেন মেসি
Recommended image4
East Bengal: অস্কার ব্রুজোর পরিবারকে খুনের হুমকি! কারা দিচ্ছে? কলকাতা পুলিশ এবং দূতাবাসকে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
Recommended image5
East Bengal: "পুরো বিষয়টার সঙ্গে নীতুদা জড়িত! কেউ কি লাভবান হচ্ছেন?" লাল হলুদে কামান দাগলেন একমাত্র আইএসএল জয়ী কোচ অস্কার
Related Stories
Recommended image1
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন বছরে অবসরের তালিকায় বিশ্বের সেরা তারকারা!
Recommended image2
মায়ামিতে গাড়ি দুর্ঘটনায় জখম লিওনেল মেসির বোন, স্থগিত হয়ে গেল বিয়ে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved