East Bengal ACL 2: চ্যাম্পিয়ন্স লিগ ২-এ বেশ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল! হয়ে গেল গ্রুপ বিন্যাস, কাদের বিরুদ্ধে কবে কবে খেলা?

Published : Aug 18, 2026, 11:31 PM IST
East Bengal ACL 2

সংক্ষিপ্ত

East Bengal ACL 2: ইস্টবেঙ্গলকে খেলতে হবে আল হুসেনের বিরুদ্ধে। এই দলের সাতজন ফুটবলার রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে জর্ডন জাতীয় দলের হয়ে মাঠে নামেন। গ্রুপ পর্বের ম্যাচে, আর্জেন্টিনার বিরুদ্ধেও খেলেন তারা। সেই সাত ফুটবলার হলেন সাদ আল রোশন, রাজ়াই আয়েদ, ইয়াজ়িদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, সালিম ওবেদ, মহমৌদ আল মারদি এবং মহম্মদ আবু ঘৌস।

East Bengal ACL 2: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বের গ্রুপ বিন্যাস হয়ে গেল মঙ্গলবার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে লটারির মাধ্যমে এই ড্র অনুষ্ঠিত হয় (East Bengal ACL 2)। গ্রুপ ডি-তে রয়েছে ইস্টবেঙ্গল । সেই গ্রুপের অন্য তিনটি দল হল আল হুসেন, আল শোরতা এবং আল সিব ফুটবল ক্লাব। আল হুসেন হল জর্ডনের ক্লাব। অন্যদিকে, ইরাকের ফুটবল দল হল আল শোরতা এবং ওমানের ক্লাব আল সিবের বিরুদ্ধে খেলতে হবে লাল হলুদ ব্রিগেডকে। প্রতিটিই বেশ বড় ক্লাব (East Bengal AFC Champions League 2 2026)। সবথেকে বড় বিষয় হল, সমস্ত ফল মিলিয়ে একাধিক এমন ফুটবলাররা রয়েছেন, যারা সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপেও খেলেছেন। ফলে, ইস্টবেঙ্গলের সামনে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগ ২-এ বেশ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল!

Calcutta Football League: ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল! খেলা শেষ ১-১ গোলে

কারণ, ইস্টবেঙ্গলকে খেলতে হবে আল হুসেনের বিরুদ্ধে। এই দলের সাতজন ফুটবলার রয়েছেন, যারা এবারের বিশ্বকাপে জর্ডন জাতীয় দলের হয়ে মাঠে নামেন। গ্রুপ পর্বের ম্যাচে, আর্জেন্টিনার বিরুদ্ধেও খেলেন তারা। সেই সাত ফুটবলার হলেন সাদ আল রোশন, রাজ়াই আয়েদ, ইয়াজ়িদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, সালিম ওবেদ, মহমৌদ আল মারদি এবং মহম্মদ আবু ঘৌস। তবে আল শোরতা ম্যাচও বেশ কঠিন। এই দলের চারজন ফুটবলার ইরাকের ফুটবল বিশ্বকাপের দলেও ছিলেন। তারা হলেন আহমেদ বাসিল, মানাফ ইউনিস, আহমেদ ইয়াহিয়া এবং মুস্তাফা সাদুন।

Durand Cup 2026: সেনার বিরুদ্ধে জয়, ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল

হয়ে গেল গ্রুপ বিন্যাস, কাদের বিরুদ্ধে কবে কবে খেলা?

ইতিমধ্যেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের ফুটবল ক্লাব আল আরবিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার সেই মঞ্চে গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে লাল হলুদ ব্রিগেডকে। আর এই গ্রুপ পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর, এই উইন্ডোর মধ্যে। গ্রুপের ম্যাচগুলি খেলা হবে ১৫-১৬ সেপ্টেম্বর, ১৩-১৪ অক্টোবর, ২৭-২৮ অক্টোবর, ৩-৪ নভেম্বর, ২৪-২৫ নভেম্বর এবং ৮-৯ ডিসেম্বর। এরপর আটটি গ্রুপ থেকে দুটি করে মোট ১৬টি দল পৌঁছে যাবে রাউন্ড অফ সিক্সটিনে। এরপর ২০২৭ সালের ৯-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শেষ ষোলোর পর্ব। তারপর আগামী ২ থেকে ১৮ মার্চ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল এবং ৬ থেকে ১৪ এপ্রিল অবধি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচগুলি। ফাইনাল খেলা আগামী ১৫ মে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Durand Cup 2026: বাংলা ধারাভাষ্য, সোনি আটে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল, ফাইনাল