Durand Cup 2026: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের যোগ্যতা অর্জন পর্বে (AFC Champions League 2 Preliminary) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পাওয়ার পর রবিবার ডুরান্ড কাপ (Durand Cup 2026) কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের ম্যাচ ঘিরে প্রত্যাশা বেড়ে গিয়েছিল। হতাশ হলেন না সমর্থকরা।
Durand Cup 2026: দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। ডুরান্ড সেমিতে লাল হলুদ ব্রিগেড। ডুরান্ডকাপের কোয়ার্টার ফাইনালে রবিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম ভারতীয় সেনাবাহিনীর ফুটবল দল। সেই ম্যাচেই গলে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল।
ডুরান্ড সেমিতে লাল হলুদ ব্রিগেড
ইন্ডিয়ান আর্মি ফুটবল টিমকে (Indian Army Football Team) সহজেই হারিয়ে ডুরান্ড কাপ (Durand Cup 2026) সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এক গোলে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ দুর্বল হওয়ায় এদিন রক্ষণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। বরিস সিং, লালচুংনুঙ্গা, নরেন্দ্র গহলট ও জয় গুপ্তাকে নিয়ে রক্ষণ সাজান হাবাস। মাঝমাঠে ছিলেন রোহিত কুমার, বিষ্ণু পি ভি, ড্যানিয়েল রামিরেজ ও মহম্মদ বাসিম রশিদ। আক্রমণে ভরসা ছিলেন ডেভিড লালহ্লানসাঙ্গা ও ক্রিস্টোফার জেমস ইকনোমিডিস।
Calcutta Football League: ভবানীপুরের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল! খেলা শেষ ১-১ গোলে
যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম ভারতীয় সেনাবাহিনীর ফুটবল দল
প্রথম গোল পাওয়ার জন্য আটত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। লেফট উইংয়ে বল পেয়ে ইকনোমিডিসকে বাড়ান রামিরেজ। ইকনোমিডিসের ক্রস থেকে হেডে গোল করেন বিষ্ণু। প্রথমার্ধের শেষে এক গোল এগিয়েছিল ইস্টবেঙ্গল। বিষ্ণুর গোলের আগে একাধিক সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে সুযোগ কাজে লাগেনি। সেনার ফুটবলাররা লড়াই করছিলেন। তবে লাল-হলুদ রক্ষণে ফাটল ধরানো সম্ভব হয়নি। ঝুঁকিহীন ফুটবল ইস্টবেঙ্গলের গোল করার সময় সেনার ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে চোট পান বিষ্ণু।
Durand Cup 2026: ডুরান্ড কাপ কোয়ার্টার-ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

