Erling Haaland: বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকেই বিদায় ব্রাজিলের! এবারও বাজিমাত হ্যালান্ডদের?

Published : Jul 01, 2026, 05:12 PM ISTUpdated : Jul 01, 2026, 05:21 PM IST
Erling Haaland

সংক্ষিপ্ত

Brazil vs Norway: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে নরওয়ের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। এই ম্যাচ ঘিরে এখন থেকেই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। ২৪ বছর বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। এবার নেইমাররা (Neymar) নক-আউটে পৌঁছনোর পর তাঁদের নিয়ে আশা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
২৪ বছরের খরা ব্রাজিলের
২০০২ সালে শেষবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার ২৪ বছর পর খেতাবের আশা তৈরি হয়েছে।

Brazil vs Norway Head-to-head: বিশ্বকাপের (FIFA World Cup 2026) ইতিহাসে সফলতম দল। বিশ্ব ফুটবলে সবচেয়ে সমীহ আদায় করে নেওয়া দল। কিন্তু সেই ব্রাজিল এখনও পর্যন্ত নরওয়ের বিরুদ্ধে জয় পায়নি। নতুন প্রজন্মের ব্রাজিল সমর্থকদের অনেকেই হয়তো এই পরিসংখ্যান জানেন না। পুরুষদের সিনিয়র ফুটবলে কোনও ম্যাচেই কোনওবার নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। এবারের বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সেই নরওয়ে। ফলে আর্লিং হ্যালান্ডদের (Erling Haaland) মুখোমুখি হওয়ার আগে চাপে ব্রাজিল শিবির। পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতেই হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়ররা (Vinícius Júnior) যতই ভালো ফর্মে থাকুন না কেন, অন্তত এই ম্যাচের রেকর্ড তাঁদের পক্ষে নেই। ব্রাজিল যদি এবার নরওয়েকে হারাতে পারে, তাহলে নতুন ইতিহাস গড়বে। কিন্তু লড়াই সহজ নয়।

নরওয়ের বিরুদ্ধে পিছিয়ে ব্রাজিল

পুরুষদের সিনিয়র ফুটবলে এখনও পর্যন্ত চারবার নরওয়ের মুখোমুখি হয়েছে ব্রাজিল। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে নরওয়ে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপ ফুটবলে একবারই ব্রাজিল-নরওয়ে লড়াই হয়েছে। সেই ম্যাচে জয় পেয়েছে নরওয়ে। ১৯৮৮ সালে প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে নরওয়ের মুখোমুখি হয় ব্রাজিল। সেই ম্যাচ ১-১ ড্র হয়। এরপর ১৯৯৭ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে ব্রাজিলকে ৪-২ হারিয়ে দেয় নরওয়ে। ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্যায়ের ম্যাচে নরওয়ের কাছে ১-২ হেরে যায় ব্রাজিল। ২০০৬ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে দুই দলের লড়াই ১-১ শেষ হয়। ২০ বছর পর আবার ব্রাজিল-নরওয়ে ম্যাচ হতে চলেছে। এবার হিসেব বদলে দেওয়ার লক্ষ্যে ব্রাজিল।

২৮ বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এ নরওয়ে

চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টের (Côte d'Ivoire) বিরুদ্ধে হ্যালান্ডের গোলে জিতে ২৮ বছর পর রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গিয়েছে নরওয়ে। এবার সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচের আগে পরিসংখ্যান হ্যালান্ডদের হাসি চওড়া করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪ বার নরওয়ের মুখোমুখি হয়ে জয় পায়নি ব্রাজিল।
এখনও পর্যন্ত নরওয়ের মুখোমুখি হয়ে কোনও ম্যাচেই জয় পায়নি ব্রাজিল। ২ ম্যাচ ড্র হয়েছে, ২ বার জিতেছে নরওয়ে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Kolkata Derby: একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপে কলকাতা ডার্বি
Vaibhav Sooryavanshi: ইংল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচ, খেলার সুযোগ পাবেন বৈভব?