Brazil National Football Team: ষষ্ঠবার পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াই চালাচ্ছে ব্রাজিল। দলে আছেন তারকা স্ট্রাইকার নেইমার (Neymar)। কিন্তু তিনি চোটের জন্য প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। এমনকী, গ্রুপের শেষ ম্যাচেও হয়তো খেলতে পারবেন না এই তারকা।
KNOW
FIFA World Cup 2026 Updates: বিশ্বকাপ ফুটবল চলাকালীন চোটের জন্য মাঠের বাইরে থাকা নেইমারকে (Neymar) প্রকাশ্যে ব্যঙ্গ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট (Brazil President) লুইজ ইন্যাসিও লুলা ডা সিলভা (Luiz Inácio Lula da Silva)। মিনাস গেরাইস (Minas Gerais) প্রদেশের বেলো হরাইজন্তেতে (Belo Horizonte) এক অনুষ্ঠানে তিনি নেইমারকে 'ওয়ার্ক ফ্রম হোম' প্লেয়ার বলেন। এই অনুষ্ঠানে দেশের জনস্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। কিন্তু দেশটার নাম ব্রাজিল এবং এখন বিশ্বকাপ চলছে। ফলে যে কোনও অনুষ্ঠানেই ফুটবলের প্রসঙ্গ উঠবে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি এক বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করেন, ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে? সেই বাচ্চা ছেলে জবাব দেয়, নেইমার। সে কথা শুনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘নেইমার তো খেলছেই না। নেইমার বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম জাতীয় দলের খেলোয়াড়। ও ওয়ার্ক ফ্রম হোম প্লেয়ার।’

নিজেদের জাতীয় দলকেই ব্যঙ্গ ব্রাজিলের প্রেসিডেন্টের
ব্রাজিলের পুরুষ ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন নেইমার। তিনি চোটপ্রবণ ফুটবলার। চলতি বিশ্বকাপ ফুটবলে আদৌ মাঠে নামতে পারবেন কি না স্পষ্ট নয়। কিন্তু তা সত্ত্বেও নিজেদের দেশের জাতীয় দলের একজন ফুটবলারকে কীভাবে ব্যঙ্গ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট, সেই প্রশ্ন উঠছে। তিনি শুধু নেইমারকে ব্যঙ্গ করেই থেমে যাননি, পুরো জাতীয় দলকেই ব্যঙ্গ করেছেন। লুলা বলেছেন, ‘আমি গতকাল ইন্টারনেটে এক মজার বিষয় দেখলাম। যে কোনও দিন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জাতীয় দল তৈরি করতে হবে। ১১ জন পেলেকে দলে রাখতে হবে।’
ব্রাজিল ফুটবলের লজ্জা বেলো হরাইজন্তে
বেলো হরাইজন্তের কথা শুনলেই ব্রাজিল সমর্থকরা লজ্জায় পড়ে যান। কারণ, সেখানেই ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে জার্মানির কাছে ১-৭ হেরে গিয়েছিল ব্রাজিল। এবারের বিশ্বকাপ চলাকালীন সেই বেলো হরাইজন্তেতেই নেইমার ও ব্রাজিল দলকে ব্যঙ্গ করলেন লুলা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


