
England vs India First T20I: আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026) দু'টি টি-২০ ম্যাচেই সুযোগ হয়নি। বুধবার ইংল্যান্ড সফরে (India tour of England, 2026) প্রথম টি-২০ ম্যাচে কি অভিষেক হবে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)? ক্রিকেট মহলে এখন এই আলোচনা চলছে। আয়ারল্যান্ড সফরের আগে থাকতেই ১৫ বছর বয়সি এই ব্যাটারকে নিয়ে আলোচনা চলছে। ভারতের পুরুষ ও মহিলা সিনিয়র ক্রিকেট দল মিলিয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন বৈভব। তিনি এই রেকর্ড গড়ার অপেক্ষায়। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে সুযোগ দেওয়ার কথা ভাবছে কি না, তা স্পষ্ট নয়।
বুধবার ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টায় শুরু হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'টি টি-২০ ম্যাচেই হেরে যাওয়ার পর বুধবারের ম্যাচের আগে সতর্ক ভারতীয় দল। আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচেই ভারতীয় দলের ওপেনিং জুটি ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। অভিষেক শর্মা (Abhishek Sharma) ভালো ব্যাটিং করলেও, সতীর্থদের কাছ থেকে বিশেষ সাহায্য পাননি। এই কারণেই বৈভবকে সুযোগ দেওয়ার দাবি উঠছে। টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞ ব্যাটারদের সুযোগ দেওয়ার কথা বললেও, এবার কিশোর ওপেনার বৈভবকে দলের বাইরে রাখার সিদ্ধান্তে অটল থাকতে পারবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে। অভিষেক-বৈভব একসঙ্গে ব্যাটিং ওপেন করলে ভারতীয় দলের জয়ের আশা বেড়ে যাবে।
টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছেন শ্রেয়াস। এবার ইংল্যান্ড সফরে দলকে জয় এনে দেওয়াই তাঁর লক্ষ্য। পরপর সিরিজে হেরে গেলে তাঁর উপর চাপ তৈরি হবে। এই কারণে নিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জয় এনে দেওয়াই শ্রেয়াসের লক্ষ্য। আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে (ICC T20 Rankings) শীর্ষস্থান ধরে রাখতে হলে ভারতীয় দলকে জয় পেতে হবে। সে কথাও মাথায় রাখছেন শ্রেয়াস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।