European Football: সারা বিশ্বে ফুটবল খেলা হলেও, জনপ্রিয়তা ও আর্থিক শক্তির বিচারে ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল লিগই এগিয়ে। ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল লিগে যে ফুটবলাররা খেলেন, তাঁদের অনেকেই বিপুল অর্থ রোজগার করেন।
রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র সবচেয়ে বেশি বেতন পান
সবচেয়ে বেশি বেতন এমবাপে-জুনিয়রের
লা লিগায় যে ফুটবলাররা খেলছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে এবং ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এই দুই তারকা ফুটবলারই প্রতি মাসে বেতন হিসেবে ক্লাব থেকে ২৬ লক্ষ ৭০ হাজার ইউরো করে পাচ্ছেন। তাঁরা গোল করে দলকে জিতিয়ে এই বেতনের প্রতি সুবিচারও করছেন।
DID YOU KNOW ?
কোচদেরও বেতন ভালো
ইউরোপের সেরা ফুটবল লিগগুলিতে ফুটবলারদের পাশাপাশি কোচরাও মোটা অঙ্কের বেতন পাচ্ছেন।
27
বার্সেলোনার ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন রবার্ট লেওয়ানডস্কি
রবার্ট লেওয়ানডস্কির বেতনও বেশি
রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবার বেতন প্রতি মাসে ১৮ লক্ষ ইউরো। বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি প্রতি মাসে ১৭ লক্ষ ৩০ হাজার ইউরো করে পাচ্ছেন। রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহাম এবং অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ইয়ান ওবলাক প্রতি মাসে ১৬ লক্ষ ৭০ হাজার ইউরো করে পাচ্ছেন।
২৭
প্রতি মাসে প্রায় ২৭ লক্ষ ইউরো বেতন পাচ্ছেন কিলিয়ান এমবাপে
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে প্রতি মাসে প্রায় ২৭ লক্ষ ইউরো বেতন পাচ্ছেন।
37
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান আর্লিং হ্যালান্ড
ইংল্যান্ডে সবচেয়ে বেশি বেতন আর্লিং হ্যালান্ডের
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যেে সবচেয়ে বেশি বেতন ম্যাঞ্চেস্টার সিটির তারকা আর্লিং হ্যালান্ডের। এই তারকা স্ট্রাইকার প্রতি মাসে বেতন হিসেবে ২৬ লক্ষ ৩০ হাজার ইউরো করে পাচ্ছেন। লিভারপুলের তারকা মহম্মদ সালাহ প্রতি মাসে ২০ লক্ষ ইউরো করে পাচ্ছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ক্যাসেমিরো এবং লিভারপুলের ভার্জিল ফন ডাইক প্রতি মাসে ১৭ লক্ষ ৫০ হাজার ইউরো করে পাচ্ছেন।
জার্মানির বুন্দেশলিগায় সবচেয়ে বেশি বেতন হ্যারি কেন ও জামাল মুসিয়ালার
জার্মানিতে সবার আগে কেন-মুসিয়ালা
জার্মানির ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেশলিগায় সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার এবং জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা প্রতি মাসে বেতন হিসেবে ২১ লক্ষ ইউরো করে পাচ্ছেন। তারকা গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের প্রতি মাসে ১৭ লক্ষ ৫০ হাজার ইউরো বেতন পাচ্ছেন। জোশুয়া কিমিচ প্রতি মাসে ১৬ লক্ষ ৬০ হাজার ইউরো বেতন পাচ্ছেন।
57
ইতালির জাতীয় দলের ব্যর্থতার মধ্যেই ক্লাব ফুটবল লিগের আর্থিক সমস্যাও প্রকট
আর্থিক সমস্যায় সিরি আ
একসময় ইউরোপের সেরা ফুটবল লিগ ছিল ইতালির সিরি আ। কিন্তু গত তিন দশকে এই লিগ পিছিয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে সিরি আ-র ক্লাবগুলি আর্থিক সমস্যায় ভুগছে। ফলে ফুটবলারদের বেতন কমে গিয়েছে। জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচ সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন। তিনি প্রতি মাসে ১৮ লক্ষ ৫০ হাজার ইউরো করে পাচ্ছেন। ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ প্রতি মাসে ১৩ লক্ষ ৯০ হাজার ইউরো করে পাচ্ছেন। এ এস রোমার আর্জেন্টাইন মিডফিল্ডার পাওলো ডিবালা ১০ লক্ষ ৮০ হাজার ইউরো বেতন পাচ্ছেন।
67
ফরাসি ফুটবল লিগের সর্বোচ্চ স্তর লিগ ওয়ানে বেতনের হিসেবে এগিয়ে পিএসজি-র ফুটবলাররা
সবচেয়ে বেশি বেতন পিএসজি-র ফুটবলারদের
ফ্রান্সের ফুটবল লিগের সর্বোচ্চ স্তর লিগ ওয়ানে যে ফুটবলাররা খেলেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন প্যারিস সাঁ জা-র ফুটবলাররা। এই ক্লাবের তারকা উসমান ডেম্বেলে প্রতি মাসে বেতন হিসেবে ১৮ লক্ষ ৫০ হাজার ইউরো পাচ্ছেন। মার্কিনিওস প্রতি মাসে ১১ লক্ষ ২০ হাজার ইউরো করে পাচ্ছেন। আশরাফ হাকিমির বেতন ১১ লক্ষ ইউরো। পিএসজি-র বেশিরভাগ ফুটবলারেরই বেতন বেড়েছে।
77
ইউরোপের ফুটবল লিগে খেলোয়াড়দের পাশাপাশি কোচরাও আকর্ষণীয় অঙ্কের বেতন পাচ্ছেন
ফুটবলারদের পাশাপাশি ভালো বেতন পাচ্ছেন কোচরাও
ইউরোপের সব ফুটবল লিগ মিলিয়ে কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। তিনি প্রতি মাসে ২১ লক্ষ ৭০ হাজার ইউরো করে বেতন পাচ্ছেন। বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক প্রতি মাসে ৯ লক্ষ ১০ হাজার ইউরো বেতন পান। ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা ১৯ লক্ষ ২০ হাজার ইউরো বেতন পাচ্ছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.