Qatar vs Switzerland: ভারতীয় সময় অনুযায়ী শনিবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) কাতার-সুইৎজারল্যান্ড ম্যাচ ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের খুব বেশি আগ্রহ ছিল না। সবাই ভেবে রেখেছিলেন, সহজ জয় পাবে সুইসরা। কিন্তু ফুটবল ম্যাচে সবসময় হিসেব খাটে না। এই ম্যাচেও ঠিক তেমনই হল।
KNOW
FIFA World Cup 2026 Updates: ফুটবল ম্যাচে এক গোলে এগিয়ে থাকা কখনও নিরাপদ নয়। রেফারি ম্যাচ শেষের বাঁশি না বাজানো পর্যন্ত কখনও জয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। এক গোলে এগিয়ে থাকলে কখনও নিশ্চিন্তে থাকা উচিত নয়। ঢিলে দিলেই বিপক্ষ দল সুযোগ নিতে পারে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ বি-তে কাতার-সুইৎজারল্যান্ড (Qatar vs Switzerland) ম্যাচে ঠিক সেটাই হল। এই ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো (Breel Embolo)। এই গোলেই জয় পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সুইৎজারল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের পঞ্চম মিনিটে ম্যাচের রং বদলে গেল। অসাধারণ হেডে গোল করে সমতা ফেরালেন বুয়ালেম খৌখি (Boualem Khoukhi)। ফলে ম্যাচ ড্র হয়ে গেল।

জমে গেল গ্রুপ বি
কাতার-সুইৎজারল্যান্ড ম্যাচ ড্র হয়ে যাওয়ায় চলতি বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি জমে গেল। এই গ্রুপের প্রথম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে (Canada vs Bosnia and Herzegovina) ১-১ ড্র করেছে কাতার। এরপর দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ড ও কাতারও ১-১ ড্র হল। ফলে এই গ্রুপের চার দলেরই পয়েন্ট এক করে। চার দলই এক গোল করে করেছে এবং এক গোল করে হজম করেছে। ফলে কোনও দলই এগিয়ে নেই। চার দলই সমান অবস্থানে। বিশ্বকাপ ফুটবলে এই ঘটনা সাধারণত দেখা যায় না। এই গ্রুপের পরের ম্যাচগুলির গুরুত্ব বেড়ে গেল। আপাতভাবে এই গ্রুপের আকর্ষণ খুব বেশি ছিল না। কিন্তু এখন আকর্ষণ বেড়ে গেল।
সুইসদের মুখের গ্রাস কেড়ে নিল কাতার
এই ম্যাচে সুইসদেরই দাপট ছিল। শুরু থেকেই চাপে ছিল কাতার। কিন্তু শেষমুহূর্তে গোল করে তারা এক পয়েন্ট ছিনিয়ে নিল। খৌখি যে গোল করলেন, তা বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে কাতার দলের দ্বিতীয় গোল। এই ম্যাচেই গ্রুপ বি-তে কাতারের সবচেয়ে কঠিন লড়াই ছিল। সেই লড়াইয়ে ভালো ফল করে প্রথমবার নক-আউটের যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে কাতার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


