Argentina World Cup 2026: প্রসঙ্গত, আর্জেন্টিনা দল আগেই কানসাসে পৌঁছে যায়। এরপর রবিবার, ভোরবেলায় মেসি এবং রদ্রিগো দি পল তাদের ব্যক্তিগত বিমানে মিয়ামি থেকে আসেন। তারপর সোজা হোটেলে। কানসাস নদীর পাশেই রয়েছে আর্জেন্টিনার টিম হোটেল। অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের অনুশীলন সারবে কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে।

Argentina World Cup 2026: স্বপ্ন দেখছেন আর্জেন্টিনা সমর্থকরা। আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন। গতবার মেসির হাত ধরে ঐতিহাসিক ওয়ার্ল্ড কাপ ট্রফি জয় (argentina world cup 2026)। এবার ২০২৬ সালে, আবারও স্বপ্ন। জিততেই হবে। আর সেই ইচ্ছে আরও বেড়ে যাচ্ছে, মেসির রুম নম্বর দেখে। মেসির ঘরের নম্বর জানেন আপনারা? দাঁড়ান, বলছি। মেসির ঘরের নম্বর হল ২০২। কারণ, আগেরবার ছিল ২০১। মানে ২+০+১, যোগ করে দাঁড়ায় ৩। গতবার তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার ২+০+২, যোগ করলে দাঁড়ায় ৪। মানে চতুর্থ বিশ্বকাপ জিতবে তারা। এমনটাই ধারণা সমর্থকদের (argentina world cup 2026 team)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টিম হোটেলে মেসির ঘরের নম্বরে লুকিয়ে রহস্য?

প্রসঙ্গত, আর্জেন্টিনা দল আগেই কানসাসে পৌঁছে যায়। এরপর রবিবার, ভোরবেলায় মেসি এবং রদ্রিগো দি পল তাদের ব্যক্তিগত বিমানে মিয়ামি থেকে আসেন। তারপর সোজা হোটেলে। কানসাস নদীর পাশেই রয়েছে আর্জেন্টিনার টিম হোটেল।

অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের অনুশীলন সারবে কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে। সেখানে পাঁচটি পূর্ণ দৈর্ঘ্যের ফুটবল মাঠ, ক্রায়োথেরাপি সিস্টেম এবং জিম সহ একাধিক অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। হোটেল থেকে প্র্যাকটিস গ্রাউন্ডের দূরত্ব মাত্র ২০ মিনিটের। তবে সমস্ত ফুটবলারদের পরিবার আলাদা হোটেলে রয়েছে।

Scroll to load tweet…

বিশ্বকাপের মঞ্চে খেলতে নামার আগে একটি সাক্ষাৎকারে আর্জেন্টিনা দলের কোচ স্কালোনি জানিয়েছেন, “আমরা নিজেদের সব দিয়ে লড়াই করব। কারণ, আমাদের টিমের ক্ষমতা রয়েছে চ‌্যালেঞ্জ নেওয়ার। তাই আবারও বলছি, আর্জেন্টিনার অসম্মান আমরা কখনোই হতে দেব না। দলের প্রতিটি ফুটবলার, যারা মাঠে লড়াই করতে নামবে, জীবন দিয়ে লড়াই করবে বিশ্বজয়ের জন্য।"

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সূচি

আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ জে-তে। এই গ্রুপের অন্য দলগুলি হল আলজিরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। 

১৭ জুন, বুধবারঃ আর্জেন্টিনা বনাম আলজিরিয়া, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ৬.৩০ মিনিটে। 

২২ জুন, সোমবারঃ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে। 

২৮ জুন, রবিবারঃ আর্জেন্টিনা বনাম জর্ডন, আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় কাল ৭.৩০ মিনিটে।

ফুটবল বিশ্বকাপের সমস্ত খবর পেতে চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।