Spain FIFA World Cup 2026: ২০২৬ সালের বিশ্বকাপে তরুণ ফুটবলারদের উপর অনেক বেশি ভরসা রেখেছেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। তাঁর সঙ্গেই চর্চায় রয়েছেন নিকো, গাভি এবং কুবার্সিরাও।
Spain FIFA World Cup 2026: মাত্র বাকি ৭২ ঘণ্টা! ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম মেগা স্পোর্টস ইভেন্ট ফুটবল বিশ্বকাপ ২০২৬। আর এই টুর্নামেন্টে নিজেদের ট্রফি খরা কাটাতে মরিয়া স্পেন। সেই ২০১০ সালে, শেষ বিশ্বকাপ ট্রফি জেতে তারা। ১৬ বছর আগে জাভি-ইনিয়েস্তা-ভিয়াদের হাত ধরে ট্রফি আসে স্পেনের ড্রেসিংরুমে। সেই সোনালী অতীত কি আবার ফিরবে?

১৬ বছরের ট্রফি খরা কাটাতে মরিয়া স্পেন
২০২৬ সালের বিশ্বকাপে তরুণ ফুটবলারদের উপর অনেক বেশি ভরসা রেখেছেন স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে। সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল। তাঁর সঙ্গেই চর্চায় রয়েছেন নিকো, গাভি এবং কুবার্সিরাও।
প্রসঙ্গত, ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্পেন। এরপর ২০১৮ এবং ২০২২ সালে, রাউন্ড অফ সিক্সটিনে শেষ করে তারা। কিন্তু এবার সেই ট্রফি খরাই কাটাতে চাইছে স্পেন। সেই কারণেই, তারুণ্যকে অনেক বেশি গুরুত্ব দিতে চাইছেন হেডস্যার লুইস দে লা ফুয়েন্তে।
এবারের বিশ্বকাপে গ্রুপ এইচে রয়েছে স্পেন। এই গ্রুপের অন্যান্য দলগুলি হল কেপ ভের্দে, সৌদি আরব এবং উরুগুয়ে।
দেখে নিন স্প্যানিশ আর্মাডার বিশ্বকাপের সূচি
১৫ জুন, সোমবারঃ স্পেন বনাম কেপ ভের্দে, মার্সিডিজ়-বেঞ্জ় স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে।
২১ জুন, রবিবারঃ স্পেন বনাম সৌদি আরব, মার্সিডিজ়-বেঞ্জ় স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে।
২৭ জুন, শনিবারঃ স্পেন বনাম উরুগুয়ে, এস্তাদিও অ্যাক্রন স্টেডিয়ামে ম্যাচ শুরু ভারতীয় সময় ভোর ৫.৩০ মিনিটে।
ফিফা বিশ্বকাপের জন্য স্পেনের স্কোয়াড
গোলকিপারঃ উনাই সিমন, ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া
ডিফেন্ডারঃ মার্ক কুকুরেলা, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, মার্কোস লোরেন্তে, মার্ক পুবিল
মিডফিল্ডারঃ জাভি, রদ্রি, পেদ্রি, মার্টিন জুবিমেন্ডি, ফাবিয়ান রুইজ, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো
ফরোয়ার্ডঃ লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি অলমো, ফেরান টোরেস, মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, বোর্জা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।