
FIFA World Cup 2026: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) বিশ্বকাপ ফুটবলে দল পাঠানোর বিষয়ে নতুন শর্ত জারি করল ইরান ফুটবল ফেডারেশন (Football Federation Islamic Republic of Iran)। কয়েকদিনের মধ্যেই তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (FIFA president Gianni Infantino) সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ (Mehdi Taj)। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালীন ইরান দলের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণের বিষয়ে নিশ্চয়তা দিতে হবে। ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের (Iran-USA War) পরিপ্রেক্ষিতে ইরান দলকে বিশ্বকাপে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। এই পরিস্থিতিতে ফিফার হস্তক্ষেপ চাইছে ইরান ফুটবল ফেডারেশন।
অতীতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের (Islamic Revolutionary Guard Corps) সঙ্গে যুক্ত ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা (Canada) এই সংস্থাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই কারণে গত সপ্তাহে মেহদিকে কানাডায় প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এই কারণে ইরানের ফুটবল মহলে অস্বস্তি তৈরি হয়েছে। বিশ্বকাপ চলাকালীন মেহদি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পাবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই কারণে ফিফার কাছ থেকে নিশ্চয়তা চাইছে ইরান ফুটবল ফেডারেশন।
ইরানের সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেহদি বলেছেন, ‘আমাদের প্রত্যাশা কী, তা আমরা ফিফাকে বলব। ফিফা যদি আমাদের দাবি মেনে নিতে পারে, তাহলে আমরা নিশ্চিতভাবেই বিশ্বকাপে যোগ দেব। কিন্তু ফিফা যদি আমাদের নিশ্চয়তা দিতে না পারে, তাহলে কারও আমাদের অপমান করার অধিকার নেই। যদি আমাদের অপমান চলতেই থাকে, তাহলে অন্যরকম সিদ্ধান্ত নেওয়া হবে।’ ফলে ফিফা প্রেসিডেন্টের সঙ্গে ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।