2026 FIFA World Cup: দু'মাস পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) প্রভাব পড়তে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতায়। তবে ফিফা সাধারণত খেলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চায়। বিশ্বকাপে যাতে রাজনীতি ও কূটনীতির প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতে চাইছে ফিফা।
KNOW
Iran National Football Team: এবারের বিশ্বকাপে (2026 FIFA World Cup) দল পাঠালে মার্কিন যুক্তরাষ্ট্রেই (USA) গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইরানের কোনও ম্যাচ সরাবে না ফিফা। এমনই জানিয়ে দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (Gianni Infantino)। তুরস্ক (Turkey) সফরে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিম এশিয়ায় (West Asia) ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ (Iran-USA War) চললেও, বিশ্বকাপে তার প্রভাব পড়তে দেবেন না। বিশ্বকাপের সূচিতে বদল আনা হচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিফা প্রেসিডেন্ট বলেছেন, 'না না, বিশ্বকাপের সূচি অনুযায়ী যেখানে যে ম্যাচ হওয়ার কথা সেখানেই সেই ম্যাচ হবে।' তুরস্কের আন্তালিয়া (Antalya) শহরে এখন ইরানের জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবির চলছে। সেই শহরে গিয়েই ফিফা প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ইরানের ম্যাচ সরানো হচ্ছে না।
বাধা হবে ডোনাল্ড ট্রাম্পের নীতি?
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের ফুটবলারদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা নেই। এই হুমকির পর প্রথমে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা বিশ্বকাপে দল পাঠাবে। কিন্তু তারপর ইরানের ফুটবল ফেডারেশন (Iranian Football Federation) জানিয়ে দেয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে দল পাঠাবে না। তাদের ম্যাচগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরানোর দাবিও জানায় ইরান। কিন্তু ফিফা সেই দাবি মেনে নিচ্ছে না। এবার ইরানের অবস্থান কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের ভিসা-নীতিতে বদল হবে কি না, সে বিষয়েও কৌতূহল তৈরি হয়েছে।
বিশ্বকাপে গ্রুপ জি-তে ইরান
এবারের বিশ্বকাপে গ্রুপ জি-তে বেলজিয়াম (Belgium), মিশর (Egypt) ও নিউজিল্যান্ডের (New Zealand) সঙ্গে আছে ইরান। তারা যথাক্রমে লস অ্যাঞ্জেলেস (Los Angeles) ও সিয়াটলে (Seattle) ম্যাচ খেলবে। ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের ম্যাচগুলি মেক্সিকোতে (Mexico) সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু ফিফা সেই অনুরোধ রাখছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


