FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। কিন্তু কয়েকজন তারকা ফুটবলারের চোট উদ্বেগ তৈরি করেছে। চোটের জন্য কয়েকজন তারকা ফুটবলার এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না।
আগামী বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, অপেক্ষায় সারা বিশ্ব
বৃহস্পতিবার শুরু বিশ্বকাপ
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে। বিশ্বের সেরা তারকারা নিজেদের দেশকে বিশ্বকাপ জেতানোর লড়াইয়ে নামবেন। তবে কয়েকজন তারকা চোটের জন্য এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না। তাঁদের অভাব অনুভব করবেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
DID YOU KNOW ?
বৃহস্পতিবার শুরু বিশ্বকাপ
ভারতীয় সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।
27
চোটের জন্য এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না ব্রাজিলের তারকা রডরিগো
চোটের জন্য বিশ্বকাপে নেই রডরিগো
চোটের জন্য যে ফুটবলাররা এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না, তাঁদের অন্যতম ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার রডরিগো। তিনি এ বছরের মার্চে মারাত্মক চোট পেয়েছেন। চোট সারাতে অন্তত আট মাস লাগবে। ফলে মাঠের বাইরে থেকেই বিশ্বকাপ দেখতে হচ্ছে এই তারকাকে।
৬
৬ নম্বর বিশ্বকাপ খেতাবের লক্ষ্যে খেলতে নামছে ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবলে সফলতম দল ব্রাজিল এখনও পর্যন্ত ৫ বার বিশ্বকাপ জিতেছে। এবার ৬ নম্বর খেতাব জেতাই সেলেকাওদের লক্ষ্য।
37
নিজের ক্লাবের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হুগো একিতিকে
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হুগো একিতিকে
লিভারপুলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এবারের বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স দলে নিশ্চিত ছিলেন হুগো একিতিকে। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজি-র বিরুদ্ধে ম্যাচে তিনি অ্যাকিলস টেন্ডনে চোট পান। এর জন্য তাঁর অস্ত্রোপচার জরুরি ছিল। অস্ত্রোপচারের পর এই তারকা ফুটবলারকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে। এর ফলে তিনি বিশ্বকাপে খেলতে পারছেন না।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে ঘানার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান মহম্মদ কুদুস। তিনি টটেনহ্যাম হটস্পারের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু এবারের বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড। এর ফলে তাঁর পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব হচ্ছে না।
বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ এবারের বিশ্বকাপে গাভি ও পেড্রির সঙ্গে স্পেনের আক্রমণের ভরসা হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু বিশ্বকাপের আগে ডান পায়ে চোট পেয়েছেন এই মিডফিল্ডার। তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছে। এই কারণে তাঁর পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব হচ্ছে না।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের জাতীয় দলে রডরিগোর সতীর্থ এডার মিলিতাও এবারের বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পেয়েছেন। তাঁর মাঠে ফেরা নিশ্চিত করার জন্য অস্ত্রোপচার করার নির্দেশ দেন চিকিৎসকরা। সেই পরামর্শ মেনে নিয়েছেন মিলিতাও। ফলে তাঁর পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব হচ্ছে না।
77
চোট পেয়ে এবারের বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডস দলে নেই জাভি সিমন্স
বিশ্বকাপে নেই জাভি সিমন্স
গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি জাভি সিমন্স। তবে এই মিডফিল্ডার এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে খেলার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছিল। কারণ, তিনি জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন। কিন্তু ডান হাঁটুতে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলতে পারছেন না সিমন্স।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.