FIFA World Cup 2026: ভারতীয় সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs England)। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। কোন দল এই ম্যাচ জিতবে, তা নিয়ে নানা ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে।
KNOW
Argentina vs England: চলতি বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফল কী হতে পারে, সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করলেন বিখ্যাত জ্যোতিষী জিওর্জিও আরমাস (Giorgio Armas)। তিনি অতীতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের ফলের বিষয়ে আগাম জানিয়ে দিয়েছিলেন। এবার চলতি বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমি-ফাইনালের ফল নিয়েও আগাম মন্তব্য করলেন এই জ্যোতিষী। তাঁর দাবি, ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফল নির্ধারিত হবে না। এমনকী, অতিরিক্ত সময়েও ম্যাচের নিষ্পত্তি হবে না। টাইব্রেকারে গড়াবে ম্যাচ। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে (Emiliano Martínez) ফের পেনাল্টি বাঁচানোর জন্য তৈরি থাকতে হবে বলেও জানিয়েছেন আরমাস। গত বিশ্বকাপ ফুটবল ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে (France) হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। অসাধারণ পারফরম্যান্স দেখান এমিলিয়ানো। ফের তাঁকে একই ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে জানিয়েছেন জ্যোতিষী।
আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন জ্যোতিষী
জ্যোতিষী আরমাস আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের ফল নিয়ে নির্দিষ্টভাবে কোনও মন্তব্য করেননি। তবে তিনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন। তাঁর মতে, ইংল্যান্ডের পক্ষে লড়াই সহজ হবে না। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) এই ম্যাচে কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখাবেন বলে মত জ্যোতিষীর। তাঁর আশা, ইংল্যান্ডের ডিফেন্ডারদের ঘোল খাইয়ে দেবেন মেসি।
সত্যিই টাইব্রেকারে গড়াবে ম্যাচ?
চলতি বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ সত্যিই টাইব্রেকারে গড়াবে না তার আগেই ফল নির্ধারিত হয়ে যাবে, তা জানার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবেই এই ম্যাচ অত্যন্ত উত্তেজক হতে চলেছে। ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফুটবলে এই দুই দলের ম্যাচ হচ্ছে। মেসি এর আগে কোনওবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি। তিনি প্রথমবার এই ম্যাচ খেলতে নেমেছেন। কেরিয়ারের শেষদিকে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি নিজের দলকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিতে চাইবেন। অন্যদিকে, ইংল্যান্ড ৬০ বছর পর বিশ্বকাপ ফুটবল ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে। ফলে জমজমাট ম্যাচ হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


