FIFA World Cup 2026: চলতি ফিফা বিশ্বকাপে খারাপ ফলের জেরে একের পর এক জাতীয় দলের কোচ পদ ছাড়ছেন বা বরখাস্ত হচ্ছেন। গ্রুপ পর্ব থেকে বিদায় কিংবা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পরই একাধিক দেশের ফুটবল সংস্থা কঠোর সিদ্ধান্ত নেয়। জানুন কারা রয়েছেন সেই তালিকায়।
২০২৬ ফিফা বিশ্বকাপে খারাপ ফলের জেরে একের পর এক জাতীয় দলের কোচ পদ ছাড়ছেন বা বরখাস্ত হচ্ছেন। কেউ কেউ আবার নিজে থেকে পদত্য়াগ করেছেন। গ্রুপ পর্ব থেকে বিদায় কিংবা প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পরই এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট সাতজন কোচ ইস্তফা দিয়েছেন, বা চাকরি হারিয়েছেন।চলুন দেখে নেওয়া যাক, কারা রয়েছেন সেই তালিকায়।
28
সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর)
গ্রুপ ই থেকে জার্মানি, আইভরি কোস্টের পিছনে তৃতীয় স্থানে থেকে কোনওরকমে নক আউট পর্বে উঠেছিল ইকুয়েডর। তবে গ্রুপ পর্বে ইকুয়েডর হারায় জার্মানিকে। কিন্তু রাউন্ড অফ ৩২-এ মেক্সিকোর কাছে ০-২ গোলে হেরে বিদায় নেয় দক্ষিণ আমেরিকার এই দেশ। শেষ পর্যন্ত কোচের পদ থেকে ইস্তফা দিলেন ইকুয়ডরের সেবাস্তিয়ান বেকাসেসে।
38
মার্সোলে বিয়েলসা (উরুগুয়ে)
আর্জেন্টিনা, ব্রাজিলের পরই এবার বিশ্বকাপে লাতিন আমেরিকার দেশগুলির মধ্য়ে উরুগুয়েকে নিয়ে অনেক আশা ছিল। অনেকে তারকা খচিত উরুগুয়েকে ডার্ক হর্সও ধরেছিলেন। কিন্তু অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েও একটা ম্য়াচেও জিততে না পেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় উরুগুয়ে। চাকরি ছাড়েন বিয়েলসা।
বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সুইডেনের কাছে প্রথম ম্যাচেই ১-৫ ব্যবধানে হারের পর মাত্র একটি ম্যাচের মধ্যেই বরখাস্ত হন তিউনিসিয়ার কোচ সাবরি লামুশি। তাঁর জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন হার্ভে রেনার্ড। অবশ্য তাতে লাভ হয়নি। গ্রুপের তিনটি ম্য়াচে হেরেই গ্রুপ পর্ব থেকে একমাত্র আফ্রিকান দেশ হিসেবে বিদায় নেয় তিউনেসিয়া।
58
মিরোস্লাভ কৌবেক (চেচিয়া/চেক প্রজাতন্ত্র)
একটিও ম্যাচ জিততে না পেরে গ্রুপের শেষ স্থানে শেষ করে চেক প্রজাতন্ত্র। এরপর পারস্পরিক সম্মতিতে পদ ছাড়েন কোচ মিরোস্লাভ কৌবেক। মাত্র সাত মাস দায়িত্বে ছিলেন তিনি।
68
রোনাল্ড কোমান (নেদারল্যান্ডস)
রাউন্ড অব ৩২-এ মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস। এরপর জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ডাচ কোচ রোনাল্ড কোমান।
78
স্টিভ ক্লার্ক (স্কটল্যান্ড)
বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি স্কটল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগেই চুক্তি বাড়ানো হলেও ব্যর্থতার দায় নিয়ে প্রায় সাত বছরের দায়িত্ব শেষ করে পদত্যাগ করেন স্টিভ ক্লার্ক।
88
হং মিয়ং-বো (দক্ষিণ কোরিয়া)
চেচিয়ার কাছে প্রথম ম্যাচে জয়ের পর, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত প্রবল সমালোচনার মুখে জাতীয় দলের কোচের পদ ছাড়েন হং মিয়ং-বো।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.