Brazil vs Japan: ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি জানিয়েছেন, জাপান বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। তাঁর মতে, জাপানের বিরুদ্ধে ম্যাচটি একটি ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। সোমবার, ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে হিউস্টন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Brazil vs Japan: বিশ্বকাপের নক-আউট পর্বের লড়াইতে নামার আগে যথেষ্ট সতর্ক ব্রাজিল। প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান (Brazil vs Japan World Cup 2026)। সোমবার, ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিটে হিউস্টন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে এই ম্যাচটি আসলে ফাইনালের মতো, এমনটাই জানালেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনসেলোত্তি। রবিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট করে দেন, জাপান বিশ্বের অন্যতম সেরা একটি দল এবং তাদেরকে কোনওভাবেই হালকাভাবে নেওয়ার জায়গা নেই (Brazil vs Japan FIFA World Cup)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

"জাপান ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো!" বড় কথা বলে দিলেন ব্রাজিল কোচ

ব্রাজিলের হেড কোচ বলেন, “জাপান বিশ্বের অন্যতম সেরা একটি দল। আমরা ওদের সম্মান করি। এই ম্যাচটা একটা ফাইনালের মতোই হবে। আজকের বিশ্ব ফুটবলে এমন কোনও দল নেই, যাদের কৌশল বা শৃঙ্খলা নেই। কয়েকটি দলের হয়ত ব্যক্তিগত নৈপুণ্য কম থাকতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম সবারই রয়েছে। অনেকক্ষেত্রেই দলগুলির মধ্যে পার্থক্য গড়ে দেয় শুধু মাঠের ব্যক্তিগত নৈপুণ্য। তাই এই ম্যাচে ব্রাজিল ফেভারিট নয়। আসলে নক-আউট পর্বে কোনও দলই অন্য দলের তুলনায় এগিয়ে থাকে না। বিশ্বকাপে প্রচুর চাপ থাকে এবং এখন কোনও একটি দলকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার বলা যায় না।"

নেইমার কি খেলবেন জাপান ম্যাচে?

অন্যদিকে, কার্লো আনসেলোত্তির কথায়, “চোট সারিয়ে ফেরা নেইমারের ফিটনেসে অনেক উন্নতি হয়েছে। তবে আপাতত ১৫ মিনিটের বেশি খেলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। তাই তিনি প্রথম একাদশে থাকবেন কি না, সেই বিষয়ে ম্যাচের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

গ্রুপ 'সি থেকে তিন ম্যাচে সাত গোল করে গ্রুপ সেরা হয়ে ব্রাজিল নক-আউট পর্বে উঠেছে। অন্যদিকে, গ্রুপ এফ-এর দ্বিতীয় দল হিসেবে জাপানও সাত গোল দিয়ে রাউন্ড অফ ৩২-তে কোয়ালিফাই করেছে। 

ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।