- Home
- Sports
- Lionel Messi-Kylian Mbappe: বিশ্বকাপে মেসির রেকর্ড ছাপিয়ে যাবেন এমবাপে, আশায় ফ্রান্সের কোচ
Lionel Messi-Kylian Mbappe: বিশ্বকাপে মেসির রেকর্ড ছাপিয়ে যাবেন এমবাপে, আশায় ফ্রান্সের কোচ
FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলের অন্যতম আকর্ষণ আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) এবং ফ্রান্সের (France) তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। এই দুই তারকার মধ্যে গোলের প্রতিযোগিতা চলছে।

বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতার লড়াইয়ে মেসিকে তাড়া করছেন এমবাপে
মেসি-এমবাপের লড়াই
ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি ১৮ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হয়ে গিয়েছেন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোরে ইরাকের বিরুদ্ধে জোড়া গোল করে ১৬ গোলে পৌঁছে গিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তিনি মেসির পরেই আছেন।
KNOW

লিওনেল মেসিকে ছাপিয়ে যাবেন কিলিয়ান এমবাপে, আশায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ
এমবাপের পাশে দেশঁ
ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁর আশা, তাঁর দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড গড়বেন। তিনি লিওনেল মেসিকে ছাপিয়ে যাবেন। ইরাকের বিরুদ্ধে ৩-০ জয় পাওয়ার পর এমবাপের পাশে দাঁড়িয়েছেন দেশঁ। তাঁর আশা, এই ফরাসি স্ট্রাইকার বিশ্বকাপে আরও গোল করবেন।
জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সঙ্গে একই সারিতে কিলিয়ান এমবাপে
ক্লোজার সঙ্গে একই অবস্থানে এমবাপে
এবারের বিশ্বকাপ ফুটবলের আগে ১৬ গোল করে সর্বাধিক গোলদাতা ছিলেন জার্মানির প্রাক্তন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজা। তিনি ২০১৪ সালের বিশ্বকাপে এই রেকর্ড গড়েন। এবার তাঁর রেকর্ড স্পর্শ করার পর ছাপিয়ে গিয়েছেন লিওনেল মেসি। এরপর কিলিয়ান এমবাপেও ক্লোজার রেকর্ড স্পর্শ করলেন।
বিশ্বকাপ ফুটবলে আরও গোল করবেন কিলিয়ান এমবাপে, আশাবাদী দিদিয়ের দেশঁ
এমবাপের রেকর্ডের আশায় দেশঁ
ইরাকের বিরুদ্ধে কিলিয়ান এমবাপে জোড়া গোল করার পর দিদিয়ের দেশঁ বলেছেন, ‘রেকর্ড তো ভাঙার জন্যই গড়া হয়। এখন এক প্রতীকি গোলসংখ্যায় পৌঁছে গিয়েছে কিলিয়ান এমবাপে। ও জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচ খেলেছে। ও সবসময় গোল করে। ও আরও গোল করবে।’
কত বছর বয়স পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে খেলবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে?
কতদিন বিশ্বকাপে খেলবেন এমবাপে?
৪১ বছর বয়সে পর্তুগালের হয়ে চলতি বিশ্বকাপ ফুটবলে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বুধবার ৩৯ বছর পূর্ণ করছেন। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে কতদিন খেলবেন? এ প্রসঙ্গে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁ বলেছেন, ‘মেসির কথা বলুন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা বলুন। আমি জানি না ওদের বয়স পর্যন্ত কিলিয়ান খেলবে কি না। কিন্তু ও যতক্ষণ মাঠে থাকবে, ততক্ষণ অনেক গোল করবে। প্রতিবারই ও যখন নিজের রেকর্ড ভেঙে দেয়, ওর নিজের রেকর্ড উন্নত করার ক্ষমতা থাকে।’
ইরাকের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্সের হয়ে ৩ ঘণ্টার ব্যবধানে ২ গোল কিলিয়ান এমবাপের
অভিনব রেকর্ড এমবাপের
বজ্রবিদ্যুতের জন্য ফ্রান্স-ইরাক ম্যাচ প্রথমার্ধের পর দু'ঘণ্টা বন্ধ থাকে। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করার পর ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করেন কিলিয়ান এমবাপে। তাঁর দুই গোলের মধ্যে ব্যবধান প্রায় তিন ঘণ্টার। বিশ্বকাপ ফুটবল তো বটেই, যে কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচেই এই রেকর্ড অভিনব। দিদিয়ের দেশঁ জানিয়েছেন, খেলা বন্ধ থাকার সময় তিনি দলের সবাইকে শান্ত রাখার চেষ্টা করেন।

