FIFA World Cup 2026: ম্যাচের শেষদিকে গোলের বন্যা, বসনিয়াকে উড়িয়ে নক-আউটে নিশ্চিত সুইৎজারল্যান্ড

Published : Jun 19, 2026, 03:35 AM IST
FIFA World Cup 2026 Switzerland vs Bosnia and Herzegovina

সংক্ষিপ্ত

Switzerland vs Bosnia and Herzegovina: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচ ড্র করে চার দলই একই অবস্থানে ছিল। তবে সুইৎজারল্যান্ড ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ম্যাচের পরেই গ্রুপের পরিস্থিতি বদলে গেল। এই গ্রুপের শীর্ষে পৌঁছে গেল সুইসরা। পিছনে পড়ে রইল বসনিয়া।

DID YOU KNOW ?
বিশ্বকাপে ফর্ম্যাট বদল
বিশ্বকাপ ফুটবলে যতদিন ৩২ দল খেলত, ততদিন প্রতি গ্রুপের সেরা ২ দল নক-আউটে খেলত। এবার ৪৮ দল হওয়ায় গ্রুপে ৩ নম্বরে থেকেও নক-আউটে যাওয়ার সুযোগ থাকছে।

FIFA World Cup 2026 Updates: ৭৩ মিনিট পর্যন্ত যে ম্যাচে খুব বেশি উল্লেখযোগ্য কোনও ঘটনাই ঘটেনি, সেই ম্যাচেরই শেষপর্ব যে এরকম ঘটনাবহুল হয়ে উঠবে, তা বোধহয় কেউই ভাবতে পারেননি। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলে সুইৎজারল্যান্ড ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা (Switzerland vs Bosnia and Herzegovina) ম্যাচে ঠিক সেটাই হল। এই ম্যাচের ৭৪ মিনিটের মাথায় প্রথম গোল হওয়ার পর শেষপর্যন্ত ম্যাচের ফল হল ৪-১। চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কাতারের (Qatar) সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় পেল সুইসরা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে কানাডার (Canada) সঙ্গে ড্র করার দ্বিতীয় ম্যাচে হেরে গেল বসনিয়া।

বিশ্বকাপের নক-আউটে নিশ্চিত সুইসরা

দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জন নিশ্চিত করে ফেলল সুইৎজারল্যান্ড। এবারের বিশ্বকাপের ফর্ম্যাট অনুযায়ী, ১২ গ্রুপ থেকে সেরা দুই দলগুলির পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা আট দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। এই কারণেই সুইসদের নক-আউটে খেলা নিশ্চিত হয়ে গেল।

জোহান মানজাম্বির জোড়া গোল

এই ম্যাচের ৭৪ মিনিটে প্রথম গোল করে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দেন জোহান মানজাম্বি (Johan Manzambi)। ৮০ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন বসনিয়ার তারিক মহরেমোভিচ (Tarik Muharemović)। ফলে বাকি সময় ১০ জনে খেলতে হয় বসনিয়াকে। ৮৪ মিনিটে সুইসদের হয়ে ব্যবধান বাড়ান রুবেন ভার্গাস (Rubén Vargas)। ৯০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন মানজাম্বি। সংযুক্ত সময়ের তৃতীয় মিনিটে অসাধারণ গোল করে বসনিয়ার হয়ে ব্যবধান কমান এরমিন মাহমিচ (Ermin Mahmić)। তিনি মাঠে নামার দু'মিনিটের মধ্যেই গোলার মতো শটে জাল কাঁপিয়ে দেন। প্রথমবার বলে পা দেওয়ার মুহূর্তেই গোল করেন তিনি। এরপর সংযুক্ত সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান বাড়ান গ্র্যানিট ঝাকা (Granit Xhaka)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে সুইসরা।
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ বি-তে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গিয়েছে সুইৎজারল্যান্ড।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Lionel Messi: 'বাবা সুস্থ হয়ে উঠছেন,' কান্নার কারণ জানিয়ে গুজব থামালেন মেসি
Czechia vs South Africa: টানটান উত্তেজক ম্যাচ ড্র, নক-আউটের দৌড়ে পিছিয়ে চেকিয়া-দক্ষিণ আফ্রিকা